Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
প্রয়াত মনু মুখোপাধ্যায়, সৌমিত্রের পর চলে গেলেন বাংলা সিনেমার ‘মছলিবাবা’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 December, 2020, 03:20 pm
Last modified: 06 December, 2020, 03:22 pm

Related News

  • মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির
  • সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’

প্রয়াত মনু মুখোপাধ্যায়, সৌমিত্রের পর চলে গেলেন বাংলা সিনেমার ‘মছলিবাবা’

সত্যজিৎ রায়ের 'জয় বাবা ফেলুনাথ'-এ ভণ্ড সাধু মছলিবাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শক মনে নিজের ছাপ রাখতে বরাবর সফল হয়েছেন।
হিন্দুস্তান টাইমস
06 December, 2020, 03:20 pm
Last modified: 06 December, 2020, 03:22 pm
মনু মুখোপাধ্যায়

বছর শেষের আগে ফের ধাক্কা বাংলা বিনোদন জগতে। চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী, ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়।

রোববার সকালে চলে গেলেন এই প্রবীন অভিনেতা। বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে।

১৯৩০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। জন্মসূত্রে তার নাম সৌরেন্দ্রনাথ; কিন্তু ডাকনামেই বিখ্যাত তিনি। ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন, এরপর মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। অল্প বয়সে পাড়ার নাটকের দলে মহিলা চরিত্রে অভিনয় করতেন। ১৯৫৭ সালে বিশ্বরূপায় যোগ দেন প্রম্পটার হিসেবে। ক্ষুধা নাটকে ঘটনাচক্রে কালী বন্দোপাধ্যায়ের পরিবর্তিত শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মনু মুখোপাধ্যায়। এরপর ধীরে ধীরে উত্তরণের গল্প। হাইকোর্টে কেরানির পদে চাকরি করেতেন, তবে অভিনয় ছিল তার নেশা। নেশার টানে পেশায় ইতি টেনেছিলেন।

মনু মুখোপাধ্যায় প্রথম অভিনীত ছবি মৃণাল সেনের 'নীল আকাশের নীচে'। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই পরিচালকের কাছে নিয়ে গিয়েছিলেন মনু মুখোপাধ্যায়কে। এরপর বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিত রায়, রোন্যান্ড জোফির সঙ্গে কাজ করেছেন প্রয়াত অভিনেতা।

সত্যজিৎ রায়ের 'জয় বাবা ফেলুনাথ'-এ ভণ্ড সাধু মছলিবাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শক মনে নিজের ছাপ রাখতে বরাবর সফল হয়েছেন। নিজের দক্ষ অভিনয় দিয়ে জনতার মনে দশকের পর দশক ধরে জায়গা করে নিয়েছেন।

সত্যজিতের 'অশনি সংকেত', 'গণশত্রু'র মতো ছবিতেও অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।বাংলা ইন্ডাস্ট্রি মনু মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতাকে সেভাবে ব্যবহার করেনি, এই অভিযোগ অনেকেই করে থাকেন। দীর্ঘ সময় ক্যামিও চরিত্রে বা পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ২০০৩ সালে পরিচালক অভিজিৎ চৌধুরীর 'পাতালঘর' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনু মুখোপাধ্যায়।

সাম্প্রতিক সময়ে 'বাকিটা ব্যক্তিগত' ছবিতে মনু মুখোপাধ্যায়ের অভিনয় চমকে দিয়েছে দর্শকদের। তিনি অভিনয় করেছেন পরিচালক সায়ন্তন ঘোষালের 'আলিনগরের গোলোকধাঁধা' ছবিতেও। 

রুপোলি পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। 'পৌষ ফাগুনের পালা', 'সংসার সুখের হয় রমনীর গুণে'র মতো ধারাবাহিকে মনু মুখোপাধ্যায়কে দেখছেন বাঙালি দর্শক। তার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

Related Topics

টপ নিউজ

মনু মুখোপাধ্যায় / বাংলা চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির
  • সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net