Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 05:45 pm
Last modified: 15 January, 2026, 06:56 pm

Related News

  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • হলে ফেরা...
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির

কলকাতায় জন্ম হলেও জয়শ্রী কবিরের জনপ্রিয়তা পূর্ণতা পায় বাংলাদেশের চলচ্চিত্রের মাধ্যমে। নির্মাতা আলমগীর কবিরের নির্দেশনায় তিনি বেশ কিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে 'সীমানা পেরিয়ে', 'রুপালী সৈকতে', 'সূর্য কন্যা' ও 'মোহনা' বিশেষভাবে উল্লেখযোগ্য।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 05:45 pm
Last modified: 15 January, 2026, 06:56 pm
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। গত সোমবার (১২ জানুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। তিনি জানান, জয়শ্রী কবির দীর্ঘ দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৫২ সালে কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায়ের বেড়ে ওঠা ও পড়াশোনা সেখানেই। সাউথ পয়েন্ট স্কুলের পাঠ চুকিয়ে তিনি পা রাখেন গ্ল্যামার জগতে। ১৯৬৮ সালে 'মিস ক্যালকাটা' খেতাব জয়ের মাধ্যমে তিনি প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন। বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হাত ধরে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রতিদ্বন্দ্বী' সিনেমায় অভিনয় করেন। 

কলকাতায় জন্ম হলেও জয়শ্রী কবিরের জনপ্রিয়তা পূর্ণতা পায় বাংলাদেশের চলচ্চিত্রের মাধ্যমে। প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের নির্দেশনায় তিনি বেশ কিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে 'সীমানা পেরিয়ে', 'রুপালী সৈকতে', 'সূর্য কন্যা' ও 'মোহনা' বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে 'সীমানা পেরিয়ে' সিনেমার অমর গান 'বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বুনা একটি রঙ্গিন চাদর' এখনো অনেক জনপ্রিয়।

চলচ্চিত্র ছেড়ে দীর্ঘ দিন ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন জয়শ্রী কবির। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রায় এক দশক আগে তিনি শেষবারের মতো ঢাকা ভ্রমণে এসেছিলেন। এরপর আর তাকে বাংলাদেশে দেখা যায়নি। একমাত্র সন্তান লেনিনকে নিয়ে কাটছিল তার প্রবাস জীবন।

কয়েক বছর আগে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে এক ঘরোয়া আলাপচারিতায় জয়শ্রী কবির স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে তিনি ভীষণ মিস করেন। তবে সবচেয়ে বেশি মিস করেন তার প্রিয় সহকর্মী প্রয়াত বুলবুল আহমেদকে।

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালে নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জয়শ্রী। তবে সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। মাত্র তিন বছরের মাথায় তাদের সম্পর্কে ফাটল ধরে এবং অবশেষে বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের সেই টানাপোড়েন কাটিয়ে উঠতে তিনি প্রথমে কলকাতায় ফিরে যান এবং পরবর্তী সময়ে লন্ডনে পাড়ি জমান।

জয়শ্রী কবির অভিনীত স্মরণীয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে— কলকাতার 'প্রতিদ্বন্দ্বী' (১৯৭০), ঢাকার 'সূর্যকন্যা' (১৯৭৫), কলকাতার 'অসাধারণ' (১৯৭৬), ঢাকার 'সীমানা পেরিয়ে' (১৯৭৭), 'রূপালী সৈকতে' (১৯৭৯), 'দেনা পাওনা' (১৯৮১), 'মোহনা' (১৯৮২), 'নালিশ' (১৯৮২), 'পুরস্কার' (১৯৮৩) ও 'শহর থেকে দূরে' (১৯৮৪)।
 
Related Topics

টপ নিউজ

বাংলা চলচ্চিত্র / জয়শ্রী কবির / মারা গেছেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • হলে ফেরা...
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net