মারা গেছেন রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি
বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবার ৭৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। এই শোকের সময়ে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, 'ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে রানী মুখার্জির মা শ্রীমতি কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। এই অসীম শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ এবং শ্রদ্ধার সঙ্গে সবার কাছে একান্ত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।'
