Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
পর্নকাণ্ডে জেলে স্বামী, জোড় হাতে শিল্পার কাতর আর্জি ‘ছবিটা যেন মার না খায়’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 July, 2021, 09:30 pm
Last modified: 23 July, 2021, 09:38 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

পর্নকাণ্ডে জেলে স্বামী, জোড় হাতে শিল্পার কাতর আর্জি ‘ছবিটা যেন মার না খায়’

শুক্রবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে 'হাঙ্গামা ২'। এর মাধ্যমেই সাত বছর পর ছবির জগতে ফিরলেন শিল্পা শেঠি।
হিন্দুস্তান টাইমস
23 July, 2021, 09:30 pm
Last modified: 23 July, 2021, 09:38 pm
বাঁয়ে- 'হাঙ্গামা ২' চলচ্চিত্রের পোস্টার; ডানে- স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি

একটা ছবি তৈরির পেছনে বহু মানুষের পরিশ্রম থাকে। কাস্ট থেকে শুরু করে পর্দার পেছনের নেপথ্যের নায়করা। একটা ছবি তৈরির জন্য অঢেল টাকা ঢালেন প্রযোজকরা। 

ছবির ব্যবসার সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে প্রযোজকদের স্বার্থ, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। বলিউড তারকা শিল্পার ব্যক্তিগত জীবনে নেমে আসা বিতর্কের আগুনে যেন পুড়ে ছারখার না হয়ে যায় 'হাঙ্গামা টু', সেই নিয়ে সচেতন অভিনেত্রী।

চলতি সপ্তাহের শুরুতেই পর্ন ফিল্ম তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। স্বাভাবিকভাবে বারেবারে বিতর্কের মাঝে উঠে আসছে শিল্পার নামও। 

আজ (শুক্রবার) ফের একবার ম্যাজিস্ট্রেট কোর্টে না-মঞ্জুর হয়েছে শিল্পার স্বামীর জামিনের আবেদন। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে। এদিন শিল্পা-রাজের বাড়িতে তল্লাশিও চালিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

কাকতালীয়ভাবে আজই সন্ধ্যা সাড়ে ৭টায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল 'হাঙ্গামা ২'। এই ছবির সঙ্গে দীর্ঘ সময় পর ছবির জগতে কামব্যাক করলেন শিল্পা। কিন্তু এই ফিরে আসাটা মোটেই সুখকর হলো না অভিনেত্রীর কাছে।

(1/2)

I believe and practice the teachings of Yoga, "The only place where life exists is the present moment, NOW."
Hungama 2 involves the relentless efforts of an entire team that's worked very hard to make a good film, and the film shouldn't suffer… ever!#Hungama2 pic.twitter.com/JCeEGXVZ09— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) July 23, 2021

এদিন টুইট বার্তায় শিল্পা জানান, "আমি যোগে বিশ্বাস করি এবং অনুশীলন করি, যোগশাস্ত্রে বলা হয়, জীবনের একমাত্র উপস্থিতি হচ্ছে বর্তমানে। 'হাঙ্গামা ২' একটা গোটা টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল। তারা সকলে মিলে অসম্ভব খেটে এই ছবিটা বানিয়েছে এবং এই ছবিটার সমস্যায় পড়া উচিত নয়।"

রাজ কুন্দ্রাপত্নী যোগ করেন, "আমি সকলের কাছে জোড় হাতে আবেদন জানাচ্ছি, এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটা মানুষের স্বার্থে পরিবারের সঙ্গে বসে 'হাঙ্গামা ২' দেখুন, এবং মন খুলে হাসুন।"

রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর এটা সোশ্যাল মিডিয়ায় শিল্পার দ্বিতীয় পোস্ট। এর আগে শুক্রবার কাকভোরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী। লেখক জেমস থারবারের একটি উক্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন শিল্পা শেঠি। সেখানে লেখা রয়েছে, 'আমাদের যেখানে থাকার দরকার তা এই মুহূর্তে এখনই। কী হয়েছে বা কী হতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েছে। আমি কৃতজ্ঞ যে আমি বেঁচে আছি। আমি জানি আমার ভবিষ্যৎ চ্যালেঞ্জে ভর্তি। কিন্তু তাও বর্তমানে আমাকে ভালভাবে বাঁচতে কেউ আটকাতে পারবে না।'

হাঙ্গামা ২

'হাঙ্গামা ২' পরিচালনা করেছেন প্রিয়দর্শন। এই ছবির সঙ্গে সাত বছর পর ছবির জগতে ফিরলেন শিল্পা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ঢিশকাঁও' ছিল অভিনেত্রীর শেষ বক্স অফিস রিলিজ। ছবিতে শিল্পা ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি।

Related Topics

টপ নিউজ

বলিউড / শিল্পা শেঠি / হাঙ্গামা ২ / রাজ কুন্দ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net