Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পরীমনি মদের বোতল ছিনিয়ে নিতে চেয়েছিল: অভিযুক্ত নাসির উদ্দিন

বিনোদন

টিবিএস রিপোর্ট
14 June, 2021, 05:15 pm
Last modified: 14 June, 2021, 05:17 pm

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমনি মদের বোতল ছিনিয়ে নিতে চেয়েছিল: অভিযুক্ত নাসির উদ্দিন

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিবিএস রিপোর্ট
14 June, 2021, 05:15 pm
Last modified: 14 June, 2021, 05:17 pm
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন আজ (সোমবার) গণমাধ্যমের কাছে দাবি করেছেন, অভিনেত্রী ও তার সঙ্গীরা ঢাকা বোট ক্লাবে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আজ গ্রেপ্তারের পর পুলিশ তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের নাসির উদ্দিন বলেন, সদস্য না হয়েও ঢাকা বোট ক্লাবে ঢোকার চেষ্টা করেছিলেন পরীমনি ও তার সঙ্গীরা। এমনকি তারা তখন মাতাল ছিলেন এবং কয়েকটি মদের বোতল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পরীমনি কেন তাকে প্রধান অভিযুক্ত করে মামলা করলেন, সে প্রশ্নের কোনো জবাব দেননি নাসির উদ্দিন।

জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন এবং অপর অভিযুক্ত অমিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরে ব্যবসায়ী নাসির উদ্দিনের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের একটি টিম।

এ ছাড়া ইয়াবা, বিদেশি মদ ও বিয়ারসহ উত্তরা এলাকা থেকে একটি ডিজে গ্রুপের তিন তরুণীকেও গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। 

গ্রেপ্তারকৃতদের রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিশদ তদন্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবি গুলশান ডিভিশনের ডেপুটি কমিশনার মশিউর রহমান।

এর আগে, দিনের শুরুতে নাসির উদ্দিন, অমি ও আরও চারজনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে সাভার পুলিশ স্টেশনে একটি মামলা করেন পরীমনি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন তিনি।

গতকাল (রোববার) রাতে পরীমনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে নাসির উদ্দিন তাকে নির্যাতন করেন এবং হত্যার হুমকি দেন।


  • আরও পড়ুন: পরীমনিকে নিয়ে সরব তারকারা

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পরীমনি / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net