Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছি: বল্ডউইন 

বিনোদন

টিবিএস ডেস্ক
23 October, 2021, 03:25 pm
Last modified: 23 October, 2021, 03:41 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছি: বল্ডউইন 

তদন্তের হলফনামায় বলা হয়, বন্দুকে আসল গুলি থাকার বিষয়টি জানতেন না সহকারী পরিচালক। শ্যুটিংয়ের সময় ব্যবহৃত বন্দুক, গোলাবারুদ, ক্যামেরা, কম্পিউটার সরঞ্জামাদি সহ অভিনেতাদের পরিহিত কাপড় জব্দ করতে বলা হয়েছে হলফনামায়।
টিবিএস ডেস্ক
23 October, 2021, 03:25 pm
Last modified: 23 October, 2021, 03:41 pm
ছবি-সংগৃহীত

বৃহস্পতিবার চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের মৃত্যুর পর প্রথম প্রকাশ্য বিবৃতি দিয়েছেন অভিনেতা অ্যালেক বল্ডউইন।   

শুক্রবার তিনি টুইটে লেখেন, "যে মর্মান্তিক দুর্ঘটনা একজন স্ত্রী, মা এবং আমাদের সহকর্মী, হ্যালাইনা হাচিনসের জীবন কেড়ে নিয়েছে সে সম্পর্কে শোক এবং দুঃখ প্রকাশ করার মতো কোন শব্দ নেই আমার।"

"ঘটনাটি নিয়ে চলমান পুলিশি তদন্তে পুরোপুরি সহযোগিতা করছি আমি। এছাড়া, আমি হ্যালাইনার স্বামীর সাথে যোগাযোগ করে, তার এবং তার পরিবারের প্রতি সহযোগিতার প্রস্তাব দিচ্ছি। তার স্বামী, সন্তান এবং যারা তাকে ভালোবাসতেন, তাদের সবার জন্য আমি মর্মাহত," বলেন বল্ডউইন।

নিউ মেক্সিকোতে 'রাস্ট' মুভির শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। মুভিতে অভিনয়ের পাশাপাশি সেটি প্রযোজনাও করেছেন বল্ডউইন। শুটিংয়ের সময় তিনি একটি নকল বন্দুক থেকে গুলি ছুঁড়লে সেটি আঘাত করে মুভির চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস (৪২) এবং পরিচালক জোয়েল সৌজা (৪৮) কে। সে ঘটনায় হাচিনসের মৃত্যু ঘটলেও আহত হন জোয়েল। চিকিৎসার জন্য ক্রিস্টাস সেন্ট ভিনসেন্টের রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

ছবি-সংগৃহীত

বল্ডউইনকে একটি 'কোল্ড গান' দেওয়া হয়েছিল

সান্টা ফে কাউন্টি শেরিফের অফিসের জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানাতে উঠে আসে, বল্ডউইনকে সেই বন্দুকটি দিয়েছিলেন মুভির সহকারী পরিচালক ডেভিড হলস। একটি কার্টে রাখা ছিল সেটি। বন্দুকটিকে 'কোল্ড গান' বলে উল্লেখ করেছিলেন ডেভিড। কোল্ড গান বা বন্দুকে আসল গুলি থাকে না। কিন্তু এই বন্দুক থেকে ছোঁড়া গুলিতেই নিহত হন হ্যালাইনা হাচিনস।

তদন্তের হলফনামায় বলা হয়, বন্দুকে আসল গুলি থাকার বিষয়টি জানতেন না সহকারী পরিচালক। শ্যুটিংয়ের সময় ব্যবহৃত বন্দুক, গোলাবারুদ, ক্যামেরা, কম্পিউটার সরঞ্জামাদি সহ অভিনেতাদের পরিহিত কাপড় জব্দ করতে বলা হয়েছে হলফনামায়।

নিহত চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে আগেই কাজ ছেড়ে দেন অনেক ক্রু

লস অ্যাঞ্জেলেস টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যমের মতে, বন্দুক বিষয়ক নিরাপত্তা পদ্ধতি সহ শ্যুটিংয়ের আগে কোভিড প্রোটোকল অনুসরণ না করায় বেশ কিছু ক্রু মুভিটির কাজ ছেড়ে দেন।

সান্টা ফে কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তদন্ত 'সক্রিয়' রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 
 
'নকল বন্দুকে'র গুলিতে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়

শ্যুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরণের দুর্ঘটনা আগে ঘটেছে। ১৯৯৩ সালে 'দ্য ক্রো' সিনেমার শুটিংয়ের সময়, নকল বন্দুকের গুলিতে ব্রুস লির ছেলে এবং অভিনেতা ব্র্যান্ডন লি নিহত হন। 

এমনকি, নিকটবর্তী পরিসরে গুলি করা হলে ফাঁকা গোলাবারুদও মারাত্মক হতে পারে। ১৯৮৪ সালে, "কভার আপ: গোল্ডেন অপরচুনিটি" সিরিজের সেটে বন্দুক নাড়াচাড়ার সময় দুর্ঘটনাবশত ট্রিগার টেনে ঘটনাস্থলে নিহত হন অভিনেতা জন-এরিক হেক্সাম। মাথায় গুলি লেগেছিল তার।

  • সূত্র- সিএনএন

Related Topics

টপ নিউজ

অ্যালেক বল্ডউইন / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net