Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
'ড্রাগন কা প্যায়ারা খান': হিন্দুত্ববাদীদের রোষানলে আমির

বিনোদন

টিবিএস ডেস্ক 
27 August, 2020, 09:50 pm
Last modified: 27 August, 2020, 09:55 pm

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

'ড্রাগন কা প্যায়ারা খান': হিন্দুত্ববাদীদের রোষানলে আমির

দেশের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করছেন- এমন অভিযোগ তুলে তাকে দেশদ্রোহী আখ্যাও দিয়েছেন অনেকে।
টিবিএস ডেস্ক 
27 August, 2020, 09:50 pm
Last modified: 27 August, 2020, 09:55 pm

সম্প্রতি তুরস্কে অবস্থানের সময় সেদেশের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সাথে দেখা করেন বলিউড তারকা আমির খান। ১৫ আগস্ট তাদের সাক্ষাতের একটি ছবি টুইট করেন এমন এরদোয়ান। টুইটার বার্তায় জানিয়েছেন, বিখ্যাত ভারতীয় এই অভিনেতার সঙ্গে দেখা করতে পেরে তিনি আনন্দিত।

খুব দ্রুতই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

I had the great pleasure of meeting @aamir_khan, the world-renowned Indian actor, filmmaker, and director, in Istanbul. I was happy to learn that Aamir decided to wrap up the shooting of his latest movie 'Laal Singh Chaddha' in different parts of Turkey. I look forward to it! pic.twitter.com/3rSCMmAOMW— Emine Erdoğan (@EmineErdogan) August 15, 2020

'লাল সিং চাড্ডা' চলচ্চিত্রের শুটিংয়ের জন্য আমির খান তুরস্কে অবস্থান করছিলেন।

এই ছবির জন্যই সরকার দলীয় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। দেশের শত্রুর সঙ্গে বন্ধুত্ব করছেন- এমন অভিযোগ তুলে তাকে দেশদ্রোহী আখ্যাও দিয়েছেন অনেকে।

এই সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় আমির খানকে নিয়ে 'ড্রাগন কা প্যায়ারা খান' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। 

ড্রাগন বলে চীনকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ, আমিরকে 'চীনের প্রিয় খান' আখ্যাও দেয় তারা। চীনের মোবাইল কোম্পানি ভিভোর সাথে আমির খানের চুক্তিবদ্ধ থাকার কথাও উল্লেখ করা হয়েছে নিবন্ধটিতে।

শাহরুখ, সালমান ও আমির- বলিউডের এই তিন 'খান' অতীতেও হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হয়েছেন

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে আমিরের ১.১৬ মিলিয়নের বেশি ফলোয়ার আছে। চীনে তার এই জনপ্রিয়তার কথা উল্লেখ করে সাময়িকীটির সম্পাদক হিতেশ শংকর বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সহায়তায়ই আমিরের চলচ্চিত্র চীনের বাজারে ভালো ব্যবসা করছে।

ইতোপূর্বে, ২০১৫ সালে, আমির খান একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তার স্ত্রী কিরণ রাও ভারতে থাকতে আতঙ্কিত বোধ করেন এবং সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন। ওই সাক্ষাৎকারের পরও সমালোচনা শুরু হয়; অনেক সংগঠন তাকে ভারত ছাড়া করার দাবি তোলে।

ভারতে বিগত বছরগুলোতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো তিন খানের অভিনীত চলচ্চিত্র, বিশেষত আমির ও শাহরুখ খানের চলচ্চিত্র বর্জনের আহবান জানায়।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

আমির খান / বলিউড / ভারত / তুরস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • বেপরোয়া যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজছে বিরক্ত ‘মধ্যম শক্তির’ মিত্র দেশগুলো
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net