Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ঈদে বিশেষ ‘ইত্যাদি’

এবারের ঈদের 'ইত্যাদি'র শুরু ও শেষে রয়েছে বিশেষ চমক। এবার ভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে।
ঈদে বিশেষ ‘ইত্যাদি’

বিনোদন

টিবিএস রিপোর্ট
09 May, 2021, 02:45 pm
Last modified: 09 May, 2021, 02:48 pm

Related News

  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

দীর্ঘ তিন দশক ধরে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' হয়ে রয়েছে ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। ঈদ এলেই টিভি দর্শকরা অপেক্ষা করেন এই অনুষ্ঠান দেখার জন্য।

হাজারও দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক ও সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন।

এবারের ইত্যাদিতে রয়েছে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের গান। ছবি: সংগৃহীত

এবারের ঈদের 'ইত্যাদি'র শুরু ও শেষে রয়েছে বিশেষ চমক। এবার ভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। রয়েছে একটি বিষয়ভিত্তিক গান সংকলন। গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ফরিদ আহমেদের  সঙ্গীতায়োজনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী।

ঈদ 'ইত্যাদি'র একটি পর্বে অংশ নিয়েছেন সত্তর দশকের পর্দায় ঝড় তোলা তিন নায়ক। এদের মধ্যে আছেন প্রয়াত বুলবুল আহমেদ, ফারুক ও সদ্য প্রয়াত ওয়াসিম। তাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের তিন নায়ক ঈমন, নীরব ও সজল। 

রয়েছে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। প্রশংশিত এই পর্বে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক আলমগীর।

ইত্যাদিতে রয়েছে অপূর্ব ও মিথিলার পরিবেশনা। ছবি: সংগৃহীত

জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের সঙ্গে অভিনেত্রী ডলি জহুরের একটি মজার প্রশ্নোত্তর পর্ব রয়েছে। ঈদের কেনাকাটা নিয়ে দুটি মজার মিউজিক্যাল পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জয় এবং সঙ্গীতশিল্পী আগুন, বিপ্লব, হাসান ও কুদ্দুস বয়াতী।

একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয় ও মডেল তারকা মৌ, মৌসুমি, ফেরদৌস ও নোবেল। আরেকটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী।

রয়েছে বৈচিত্র্যময় আরও আয়োজন।

Related Topics

টপ নিউজ

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি / ইত্যাদি / টেলিভিশন / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab