Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সাভারে বোরকা পড়ে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 June, 2022, 09:05 pm
Last modified: 28 June, 2022, 09:06 pm

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • ‘মিথ্যা ও ভিত্তিহীন’: কুষ্টিয়ায় পীর হত্যার সাথে সংশ্লিষ্টতার খবরে জামায়াতের প্রতিবাদ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

সাভারে বোরকা পড়ে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হত্যা

নিহতের নাম হাজেরা বেগম (৭৫)। তিনি সাভারের একই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
টিবিএস রিপোর্ট 
28 June, 2022, 09:05 pm
Last modified: 28 June, 2022, 09:06 pm

ঢাকার সাভারে দিনে দুপুরে ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সাভারের পৌর এলাকার বিনোদবাইদে একটি আবাসিক ভবনের ফ্লাটে এই ঘটনা ঘটে।

নিহতের নাম হাজেরা বেগম (৭৫)। তিনি সাভারের একই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাভার মডেল থানা পুলিশ।

থানার পরিদর্শক মাকারিয়াস দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবেন"।

ভবনটির নিরাপত্তা প্রহরী সাইদুর রহমান টিবিএস'কে জানান, আনুমানিক সকাল ১১টা নাগাদ বোরকা পরিহিত এক নারী ভবনের নিচে এসে বাসা ভাড়া নেওয়ার কথা জানান। পরে প্রায় ঘন্টাখানেক ভবনের নিচে অবস্থান করার পর, দুপুর আনুমানিক ১টা নাগাদ বাড়ির মালিকের সাথে দেখা করে কথা বলতে চাইলে সাইদুর রহমান তাকে ভবনের চতুর্থ তলায় ভবন মালিক হাজেরা বেগমের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে হাজেরার সাথে বেশ কিছুক্ষণ আলাপ করার পর, এক পর্যায়ে বাড়ি ভাড়া-সংক্রান্ত একটি ফরমও পূরণ করেন ওই নারী। এরপর ব্যক্তিগত কথা আছে জানিয়ে বোরকা পরিহিত ওই নারী হাজেরার কাছে নিরাপত্তা রক্ষীকে ফ্লাট থেকে বের করে দেওয়ার অনুরোধ করেন। এরপর বৃদ্ধার কথায় সাইদুর রহমান ফ্ল্যাট থেকে বের হয়ে যান।

পাশের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া টিবিএস কে বলেন, "বিকালে অন্যান্য দিনের মতন গৃহপরিচারিকা আমার প্রতিবেশীর ফ্ল্যাট পরিষ্কার করতে এসে তার হাত-পা বাঁধা ও মুখে টেপ প্যাচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আমরা এগিয়ে এসে হাজেরা বেগমকে মৃত অবস্থায় দেখতে পাই"।

সাইদুর রহমান বলেন, "বেলা ১২টার দিকে বাড়িওয়ালা (নিহত বৃদ্ধা) আমাকে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠান। এরপর ব্যাংক থেকে দুপুরে ফিরে আসার পর বোরকা পরিহিত ওই নারী আমার সাথে উপরে ফ্ল্যাটে উঠে আসেন"।

পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাস টিবিএস'কে বলেন, "প্রত্যক্ষদর্শীরা নিহতের হাত-পা বাঁধা থাকার কথা বললেও, আমরা এসে সে অবস্থায় পাইনি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন, তারা এলে আমরা তদন্তের কাজ শুরু করব। ঠিক কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে এখনই তা বলা যাচ্ছে না, তাছাড়া আমরা সেই বোরকা পরিহিত নারীকে এখনো শনাক্ত করতে পারিনি। ভবনের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে"।

এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

সাভার / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
  • সাভারে ৪৫ শতাংশ পর্যন্ত লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক ও শিল্প খাত  
  • ‘মিথ্যা ও ভিত্তিহীন’: কুষ্টিয়ায় পীর হত্যার সাথে সংশ্লিষ্টতার খবরে জামায়াতের প্রতিবাদ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net