Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
শরীয়তপুর থেকে ঢাকা পৌঁছে নাস্তা করে দুপুরেই আবার শরীয়তপুরে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 05:20 pm
Last modified: 26 June, 2022, 06:22 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম

শরীয়তপুর থেকে ঢাকা পৌঁছে নাস্তা করে দুপুরেই আবার শরীয়তপুরে

“গাড়ি থেকে নেমে নিজের শরীরে চিমটি কেটে দেখলাম আমি ঠিক আছি কি না। আসলে সেতু দিয়ে পার হওয়ার অনুভূতি ভাষায় বুঝাতে পারব না”।
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 05:20 pm
Last modified: 26 June, 2022, 06:22 pm

ছবি: মুমিতএম

শরীয়তপুরের বাসিন্দা মিহির চন্দ্র পদ্মা সেতুতে যান চলাচল শুরু প্রথম দিনই সেতুতে করে ঢাকায় এসে প্রয়োজনীয় কাজ সেরে আবার দুপুরের মধ্যেই শরীয়তপুর ফিরে গেছেন। 

মিহির চন্দ্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সেতুর ওপর দিয়ে প্রথম বাসে করে ঢাকায় গিয়ে নাস্তা করেছি। স্যানিটারির কিছু মালামাল কিনে আবার সেই বাসেই সেতুর ওপর দিয়ে শরীয়তপুর আসলাম।"

শরীয়তপুর থেকে আজ ঢাকার পথে প্রথম ছেড়ে যাওয়া বাসটি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আবার ঢাকা ছেড়ে শরীয়তপুর পৌঁছায় বেলা দুইটায়।

"গাড়ি থেকে নেমে নিজের শরীরে চিমটি কেটে দেখলাম আমি ঠিক আছি কি না। আসলে সেতু দিয়ে পার হওয়ার অনুভূতি ভাষায় বুঝাতে পারব না," বলেন তিনি। 

শরীয়তপুরের সবজি বিক্রেতা ইয়াকুব আলী, মিরাশার চাষি বাজার থেকে নিয়মিত কাঁচামাল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেন তিনি। 

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পর আজ তিনিও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন সবজি বিক্রি করতে। 

ইয়াকুব বলেন, "এতো দিন ফেরিতে করে মালামাল নিতাম। ঘাটে বাসে থাকতে থাকতে সবজির কালার নষ্ট হয়ে যেতে। কম দাম পেতাম। অনেক সময় লস হতো।"

আগে ঢাকা থেকে শরীয়তপুর যেতে সময় লাগত পাঁচ থেকে ছয় ঘণ্টা। আগে ঢাকায় আসতে তিনবার বাহন পাল্টাতে হতো। প্রথমে বাসে চড়ে ফেরি ঘাটে নেমে ফেরিতে চাপতে হতো। তারপর ফেরি থেকে নেমে আবার উঠতে হতো নতুন বাসে। কখনও কখনও যানজট ও আবহাওয়া খারাপ থাকলে সারা দিনই বসে থাকতে হতো ফেরি ঘাটে। সেই দূরত্ব এখন দুই থেকে আড়াই ঘণ্টায় পাড়ি দিতে পেরে দারুণ খুশি ইয়াকুব। এখন যানবাহনও পাল্টাতে হচ্ছে না, এক বাসে বসেই চলে আসতে পারছেন সরাসরি ঢাকায়।

তিনি বলেন, "আজ মাল নিয়ে আর অপেক্ষা করতে হবে না। এখন রওনা দিচ্ছি বিকালেই ঢাকায় পৌঁছে বিক্রি করে দিতে পারব। বিশ্বাস করি আর লোকসান হবে না।"

ঢাকা থেকে গ্যাসের সিলিন্ডার নিয়ে পদ্মা সেতু পার হয়ে খুলনায় যাচ্ছিলেন চালক খলিলুর রহমান।  

দীর্ঘদিন গ্যাস নিয়ে খুলনা ঢাকা  ধরে যাতায়াত করেন তিনি। প্রতিবারই ফেরিঘাটে দীর্ঘ সময় বসে থাকতে হতো। কাচাঁমাল আর  জরুরি গাড়ি পার হলে তারপর পারাপারের সুযোগ পেতেন।

"আজকের মতো এমন আনন্দ আর কখনও পাইনি। মনে হয় গাড়ি চালানের জীবনে এই প্রথম দিন সুখ পাইলাম। মনেই হয় নাই যে পদ্মা নদী পার হইলাম। এখন আর মালামাল আনা নেওয়ার আর কোন ঝামেলাই থাকলো না", বলেন তিনি। 

"কোনো উৎসব এলে তো ৫ থেকে ৭ দিনও ঘাটে বসে থাকতে হতো। মালিকের বকা শুনতাম আর নিজেদের পকেটের টাকা খরচ করে খাওয়া দাওয়া করতাম। এখন মালিকও লাভবান হবে আমরাও লাভবান হবো। পদ্মা সেতু দেশের চেহারাই পাল্টাইয়া দিবো।"

শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নের বাসিন্দা রেবেকা বেগম পরিবার, সেতু দিয়ে সবার আগে শরীয়তপুর থেকে ঢাকায় যেতে তিন দিন আগেই টিকিট কিনে রেখেছিলেন। 

"যখন সেতুর ওপর ছিলাম তখন মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে আছি। পার হতেই মনে হলো স্বপ্ন নয় এটাই সত্যি।"

"মনে হচ্ছে আবার ঘুরে বাড়ি চলে যাই। এক সপ্তাহ পর সেতুর ওপর দিয়েই আসব সেটাই এখন মাথার মধ্যে ঘুরছে। কবে আবার ফিরব। আবার দেখব স্বপ্নের সেতু। তবে সেতু স্পর্শ করতে পারিনি তাই আফসোস লাগছে", বলেন তিনি। 

শরীয়তপুর থেকে প্রথম ছেড়ে যাওয়া বাসের যাত্রী আনিছুর রহমান বলেন, ১২ টায় ঢাকায় বাসে উঠলাম দুইটায় শরীয়তপুর আসলাম যা জীবনে ভাবিনি। মনে হচ্ছে ঘুমের ঘোরে শরীয়তপুর চলে এসেছি। 

"ইচ্ছে করলে বাড়িতে সবার সাথে দেখা করে কাজ শেষে আজই ঢাকায় সেতুর ওপর দিয়ে চলে যেতে পারব। এটা আমাদের শরীয়তপুরের মানুষের ভাবতে অবাকই লাগছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য।"

শনিবার (২৫ জুন) ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ভোরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ জট দেখা যায়।

সকাল ৬টায় সেতুর গেট খোলার আগে থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে দেখা যায়।

Related Topics

টপ নিউজ

শরীয়তপুর / ঢাকা / পদ্মা সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net