Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সর্বজনীন পেনশন কী, কীভাবে পাবেন পেনশন সুবিধা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2022, 06:40 pm
Last modified: 22 June, 2022, 10:51 pm

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • সর্বজনীন পেনশন আরও আকর্ষণীয় করতে যুক্ত হচ্ছে এককালীন গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বিমা সুবিধা
  • ৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

সর্বজনীন পেনশন কী, কীভাবে পাবেন পেনশন সুবিধা

পেনশনের আওতায় আসতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক নিবন্ধন করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
22 June, 2022, 06:40 pm
Last modified: 22 June, 2022, 10:51 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

৬০ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত পেনশন প্রদানের মাধ্যমে দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে সর্বজনীন পেনশনের পরিকল্পনা করছে সরকার। পেনশন পেতে হলে কমপক্ষে ১০ বছর পর্যন্ত নির্ধারিত চাঁদা জমা দিতে হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক এই পেনশন পরিকল্পনায় অংশ নিতে পারবেন। বিশেষ ব্যবস্থায় পঞ্চাশোর্ধ্বরাও পেনশনের সুযোগ পাবেন।

এমন সব বিধান রেখেই ইউনিভার্সাল পেনশন অ্যাক্ট, ২০২২ নামে একটি খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পেনশনের জন্য নিবন্ধন করতে পারবেন কারা

পেনশনের আওতায় আসতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক নিবন্ধন করতে পারবেন। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ বিবেচনায় আলাদা বিধি অনুযায়ী ৫০ বছরের বেশি বয়সীদেরও এ পেনশন সুবিধার আওতায় আনা যাবে।

কত বছর চাঁদা দিতে হবে

১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত চাঁদা দেওয়া যাবে। তবে পেনশন সুবিধা পেতে নিবন্ধনকারীদের কমপক্ষে ১০ বছর নিয়মিত চাঁদা দিতে হবে। ৬০ বছর হলে চাঁদা প্রদান বন্ধ হয়ে যাবে।

কবে থেকে শুরু করে কতদিন পেনশন পাবেন

৬০ বছর বয়স থেকে পেনশন সুবিধা প্রদান করা শুরু হবে। এরপর ব্যক্তি যতদিন জীবিত থাকবেন ততদিন পেনশন সুবিধা পাবেন। তবে একজন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি ৭৫ বছর বয়সের আগে মারা যান, তবে তার মনোনীত ব্যক্তি অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন পাবেন। যেমন কেউ ৬২ বছর বয়সে মারা গেলে তার মনোনীত ব্যক্তি পরবর্তী ১৩ বছর পর্যন্ত পেনশন পাবেন।

কেউ ৬০ বছরের আগেই মৃত্যুবরণ করলে কী হবে

কেউ যদি চাঁদা দেওয়াকালে বা ৬০ বছর বয়সের পূর্বেই মারা যান তাহলে ওই ব্যক্তির নমিনি বা মনোনীত ব্যক্তি জমা টাকা উত্তোলনের এককালীন সুবিধা পাবেন। এক্ষেত্রে পেনশন মিলবে না। যেমন ধরা যাক কোনো ব্যক্তি ৩০ বছর বয়স থেকে চাঁদা দিয়ে আসছেন। ৪০ বছর বয়সে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি জমা করা টাকা উত্তোলনের এককালীন সুবিধা পাবেন। 

Related Topics

টপ নিউজ

সর্বজনীন পেনশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • সর্বজনীন পেনশন আরও আকর্ষণীয় করতে যুক্ত হচ্ছে এককালীন গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বিমা সুবিধা
  • ৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net