Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2024, 10:20 pm
Last modified: 15 October, 2024, 01:36 pm

Related News

  • হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী অমিত
  • মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

৪ স্কিম বজায় রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই চলবে সর্বজনীন পেনশন কর্মসূচি: মন্ত্রণালয়

প্রাথমিকভাবে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা— এই চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন চালু করা হয়।
টিবিএস রিপোর্ট
14 October, 2024, 10:20 pm
Last modified: 15 October, 2024, 01:36 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

সর্বজনীন পেনশন কর্মসূচির বিদ্যমান চারটি স্কিম বজায় রেখেই বড় কোনো পরিবর্তন ছাড়াই এটি চালিয়ে নেওয়া হবে।

তবে পেনশন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এক বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিধিমালা পরিবর্তন করে সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি নীতিগত পরিবর্তনও আসতে পারে সর্বজনীন পেনশন কর্মসূচিতে।

সভাশেষে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, 'সব দেশের পেনশন ব্যবস্থায় সবসময় সংস্কারের সুযোগ থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বয়স এবং সুবিধা বাড়ানো হয়। যদি কোনো পরিবর্তন আনলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে, তাহলে তা করা হবে।'

তিনি আরও জানান, অর্থ উপদেষ্টা এ কর্মসূচি আরও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন। এছাড়া, অংশগ্রহণ বাড়াতে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় কর্মকর্তারা জানান, ৩ লাখ ৭২ হাজার ৩৭৮ জন সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের জমা করা চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার টাকা, যার মধ্যে ১২৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

এর মধ্যে প্রায় ১২৫ কোটি টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। এই বছরের 30 জুন পর্যন্ত গণনা করা এই বিনিয়োগগুলি থেকে লাভ এই মাসে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্জিত মুনাফা হিসাব করে চলতি মাসেই স্কিম গ্রহণকারীদের হিসাবে তা বণ্টন করা হবে বলে জানান গোলাম মোস্তফা। গ্রাহকেরা তাদের হিসাব থেকে জমা অর্থ এবং মুনাফার পরিমাণ দেখতে পারবেন।

সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে গত বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করে সাবেক আওয়ামী লীগ সরকার।

প্রাথমিকভাবে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা — এ চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন চালু করা হয়।

পরবর্তীকালে সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে 'প্রত্যয় স্কিম' নামে নতুন স্কিম চালুর ঘোষণা দেওয়া হলেও, তা কার্যকর করা যায়নি।

Related Topics

টপ নিউজ

সর্বজনীন পেনশন / স্কিম / সরকার / মুনাফা / অর্থ উপদেষ্টা / ড. সালেহউদ্দিন / সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস খাদ্য সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী অমিত
  • মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net