Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
লাইসেন্সধারী হাসপাতালেও মেয়াদোত্তীর্ণ ওষুধ, রিএজেন্ট

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
31 May, 2022, 09:45 am
Last modified: 31 May, 2022, 09:57 am

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

লাইসেন্সধারী হাসপাতালেও মেয়াদোত্তীর্ণ ওষুধ, রিএজেন্ট

'বেসরকারি হাসপাতালগুলোকে লাইসেন্স দিয়ে ফেলেছি মানে এই নয় যে, আমরা মানুষ হত্যার লাইসেন্স দিয়েছি। অবৈধ হাসপাতাল চিহ্নিত করার পর আমরা লাইসেন্সধারী হাসপাতাল শুদ্ধিকরণে অভিযান চালাবো।'
তাওছিয়া তাজমিম
31 May, 2022, 09:45 am
Last modified: 31 May, 2022, 09:57 am
ছবি-সংগৃহীত

চারটি করে বেড নিয়ে পুরুষ ও মহিলা ওয়ার্ড, ছোট ছোট তিনটা কেবিন, আইসিইউ বলতে শুধু বেড, তালাবদ্ধ ফার্মেসি, অন্ধকার-অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটর, একজন মেডিকেল অফিসার ও দুজন নার্স নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৫ম তলায় চলছে যমুনা জেনারেল হাসপাতাল। ২০ বেডের হাসপাতালে রোগী ভর্তি মাত্র তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সধারী এ হাসপাতালে সোমবার অভিযান চালিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ সাপোজিটার ও জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুধু যমুনা জেনারেল হাসপাতাল নয়, বাবর রোডের বিডিএম হাসপাতাল ও হুমায়ূন রোডের ঢাকা ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দুটি প্রতিষ্ঠানেরই লাইসেন্স থাকায় প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

শুধু লাইসেন্সবিহীন হাসপাতাল নয়, যমুনা, বিডিএম এর মত লাইসেন্সধারী হাসপাতালেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাচ্ছে, মানহীন পরিবেশে সেবা দেয়া হচ্ছে। তাই লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান শেষে লাইসেন্সধারী হাসপাতালের শুদ্ধি অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির টিবিএসকে বলেন, 'বেসরকারি হাসপাতালগুলোকে লাইসেন্স দিয়ে ফেলেছি মানে এই নয় যে আমরা মানুষ হত্যার লাইসেন্স দিয়েছি। আমরা মানুষকে সেবা দেয়ার লাইসেন্স দিয়েছি। অবৈধ হাসপাতাল চিহ্নিত করার পর আমরা লাইসেন্সধারী হাসপাতাল শুদ্ধিকরণে অভিযান চালাবো।'

অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আহমেদুল কবির বলেন, '৭২ ঘণ্টা ছিল একটি প্রতীকী শব্দ। যতক্ষণ আমরা সব অবৈধ হাসপাতাল চিহ্নিত করতে না পারবো ততদিন অভিযান চলবে।' 

'অনিবন্ধিত যেসব হাসপাতাল আছে সেগুলোর মধ্যে যেগুলোতে মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা পাবে সেগুলোকে লাইসেন্সের আওতায় আনার চেষ্টা করবো। আর যেগুলোতে একেবারে চিকিৎসার পরিবেশ নাই সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দিবো, সেগুলোর কোন আবেদন আর ভবিষ্যতে গ্রহণ করা হবে না', বলেন ডা. আহমেদুল কবির।

লাইসেন্সধারী প্রাইভেট হাসপাতালগুলোকে তাদের সার্ভিসের ভিত্তিতে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করবে স্বাস্থ্য অধিদপ্তর। বৈধ হাসপাতালের তালিকা ওয়েবসাইটে তুলে দেয়া হবে।

আহমেদুল কবির বলেন, 'আমরা যখন বৈধ হাসপাতালের লিস্ট পাবো, সেগুলো মনিটরিংয়ের আওতায় আসবে। আমরা আশা করি আগামী তিন মাসের মধ্যে একটা ভালো বদল আসবে। বেসরকারি ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় একটা ডিসিপ্লিন নিয়ে আসা, যাতে জনগণ কোনভাবে প্রতারিত না হয়- সেটিই আমাদের আল্টিমেট উদ্দেশ্য।'

সোমবার সারাদেশে প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, 'হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে আমরা দেখছি তারা ওষুধ, রিএজেন্টের মেয়াদ চেক করেনা। আমরা পাঁচ-দশ মিনিটের মধ্যে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ওষুধ পাচ্ছি, যেগুলোতে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, আমরা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করছি।'

গত ২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আল্টিমেটাম শেষে সারা দেশে চলছে অভিযান।

এখন পর্যন্ত অভিযানে সারা দেশের ১,১৪৯টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

Related Topics

টপ নিউজ

অনিবন্ধিত হাসপাতাল / নিবন্ধিত ও অনিবন্ধিত হাসপাতাল / অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net