Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ঠিকানা বদলে ১৬ বছর আত্মগোপনে ছিলেন হুজি নেতা আবদুল হাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 09:20 am
Last modified: 27 May, 2022, 09:25 am

Related News

  • খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা: ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই, কাজ করছি’, বলল ডিএমপি
  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

ঠিকানা বদলে ১৬ বছর আত্মগোপনে ছিলেন হুজি নেতা আবদুল হাই

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কুমিল্লার গৌরীপুরে শ্বশুরের দোকানে কর্মচারী সেজে ছিলেন আবদুল হাই।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 09:20 am
Last modified: 27 May, 2022, 09:25 am
ছবি-র‍্যাবের সৌজন্যে

বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় হরকাতুল জিহাদের (হুজি-বি) জড়িতের বিষয় প্রকাশ্যে এলে ২০০৬ সালে সংগঠনটির সাবেক আমির ও প্রতিষ্ঠাতা সদস্য মুফতি আবদুল হাই আত্মগোপনে চলে যান। হুজিবির এই নেতার বাড়ি কুমিল্লায় হলেও পরিবার থাকত নারায়ণগঞ্জে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কুমিল্লার গৌরীপুরে শ্বশুরের দোকানে কর্মচারী সেজে ছিলেন আবদুল হাই। পরে কৌশলে তিনি নারায়ণগঞ্জ থেকে ভোটার কার্ড সংগ্রহ করেন। এরপর ২০০৯ সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মুফতি আবদুল হাইকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আব্দুল হাই রমনার বটমূলে বোমা হামলা এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে সাতটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে দুটি মৃত্যুদণ্ড ও দুটি যাবজ্জীবন কারাদণ্ড। তিনি মোট ১৩টি মামলার আসামি।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আবদুল হাই নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত পড়েছেন। ১৯৮১ সালে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তে অবৈধভাবে পাশের দেশে যান। ১৯৮৫ সালের শেষে পার্শ্ববর্তী দেশের নাগরিক হিসেবে পাসপোর্ট বানিয়ে তিনি আবার বাংলাদেশে ঢোকেন। এক বছর পর আবার চলে যান পাশের দেশে। পরে সেখান থেকে ভিসা নিয়ে করাচিতে গিয়ে মুফতি টাইটেল নেন। ১৯৮৯ সালে ওই মাদ্রাসায় একাধিক বাংলাদেশিসহ বেশ কয়েকজন পাকিস্তানি মিরানশাহ বর্ডার দিয়ে আফগানিস্তানে মুজাহিদ হিসেবে ঢোকেন। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কয়েক জঙ্গি মিলে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন।

এরপর ১৯৯১ সালে আবদুল হাই আবার বাংলাদেশে ফিরে আসেন। সে বছরই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে 'হরকাতুল জিহাদ' নামে প্রচার শুরু করেন। ১৯৯২ সালের প্রথম দিকে কক্সবাজারের উখিয়া মাদ্রাসায় চালু করেন জঙ্গি কার্যক্রম প্রশিক্ষণ ক্যাম্প। ১৯৯৬ সালে যৌথ বাহিনীর অভিযানে এ ক্যাম্প থেকেই গ্রেপ্তার করা হয় ৪১ জনকে।

র‍্যাব জানায়, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর আগে ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই মামলায় ২০২১ সালে ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ দুই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন মুফতি আবদুল হাই। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।
 

Related Topics

টপ নিউজ

আত্মগোপন / হুজি নেতা / হরকাতুল জিহাদ / জঙ্গি হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা: ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই, কাজ করছি’, বলল ডিএমপি
  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net