Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
চাঁদাবাজি মামলায় বয়োবৃদ্ধ শিক্ষক গ্রেপ্তার: পুলিশের তদন্ত টিম গঠন 

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
22 May, 2022, 03:15 pm
Last modified: 22 May, 2022, 03:27 pm

Related News

  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বস্তায় পাওয়া ১০ ককটেল নিষ্ক্রিয়, ২ ব্যানার উদ্ধার
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার

চাঁদাবাজি মামলায় বয়োবৃদ্ধ শিক্ষক গ্রেপ্তার: পুলিশের তদন্ত টিম গঠন 

অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি আগামী ৭ দিনে তাদের রিপোর্ট দিবেন।
গাজীপুর প্রতিনিধি
22 May, 2022, 03:15 pm
Last modified: 22 May, 2022, 03:27 pm

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় মারামারি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় একজন বয়োবৃদ্ধ স্কুলশিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে তড়িঘড়ি করে গ্রেপ্তার নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠেছে। সমালোচনা ও নিন্দা জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন। এ নিয়ে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি আগামী ৭ দিনে তাদের রিপোর্ট দিবেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের স্বজনদের অভিযোগ, জমিদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ চিহ্নিত ভূমিদস্যু চক্র একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলা ও পুলিশের ভয় এবং ভূমিদস্যু চক্রটির অপতৎপরতায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।

অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ স্কুলশিক্ষকের জমি দখলে নিতে মুরগির খামারের ১২ পিস টিন, ২০০ ব্রয়লার মুরগি লুট, ২৫-৩০টি গাছ কেটে নেয়াসহ ভাঙচুর, হামলা ও চাঁদাবাজিসহ দশটি ধারায় কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়। শুধু এই একটি মামলা নয় জমি দখলে নিতে এর আগে নাম-বেনামে একই রকমের গল্প সাজিয়ে বিভিন্ন থানায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে শিক্ষকের পরিবারের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুলিশের কাছে অভিযোগ দেয়ার পর সাধারণত তার তদন্ত করে মামলা নেয়া হয়। মামলা নিতে অনেক সময় গড়িমসি করে পুলিশ।  

বয়োবৃদ্ধ কফিল উদ্দিনের মেয়ে সাংবাদিক কামরুন্নাহার শোভা জানান, 'গাজীপুর সিটি করপোরেশনের বাগবাড়ী এলাকায় তাদের পৈত্রিক সূত্রে জমি রয়েছে। রাজধানীর গুলশান এলাকার ফজলুল করিমের ছেলে ইমতিয়াজ করিম বিভিন্ন সময়ে সেই জমি দখল করার চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, উল্টো আমাদের ভূমি দস্যু বানিয়ে একের পর এক মামলা দিচ্ছে। কিন্তু সেই ভূমিদুস্য চক্রকে বছরের পর বছর কিভাবে পুলিশ সাপোর্ট করে, তদন্ত না করেই মামলা নেয়! এখন তদন্ত কমিটি হয়েছে ভাল কথা, ভূমিদস্যুরা যেন ছাড় না পায়। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।'

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হাসান জানান, মারামারি মামলায় কাশিমপুর থানা পুলিশ কফিল উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, উপপুলিশ কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার খাইরুল আলম। গঠিত তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান বলেন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীরের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার থেকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম শুরু করা হবে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে এবং কারো যদি দায়িত্বে অবহেলা থাকে তবে দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

Related Topics

টপ নিউজ

শিক্ষক গ্রেপ্তার / গাজীপুর / চাঁদাবাজি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বস্তায় পাওয়া ১০ ককটেল নিষ্ক্রিয়, ২ ব্যানার উদ্ধার
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net