Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সাড়ে ৮ লাখ টাকা মুক্তিপণ না দিলে ৯ অভিবাসনপ্রত্যাশীকে হত্যার হুমকি

বাংলাদেশ

শোয়েব চৌধুরী, হবিগঞ্জ 
14 May, 2022, 07:40 pm
Last modified: 14 May, 2022, 07:41 pm

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রেকর্ড সংখ্যায় দেশত্যাগ করছেন আমেরিকানরা, বিদেশে খুঁজছেন নতুন ঠিকানা
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

সাড়ে ৮ লাখ টাকা মুক্তিপণ না দিলে ৯ অভিবাসনপ্রত্যাশীকে হত্যার হুমকি

ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশে রওনা দেওয়ার পর গত বুধবার তাদেরকে আটক করে মুক্তিপণ দাবি করে চক্রটি। আটককৃতদের কয়েকজন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।
শোয়েব চৌধুরী, হবিগঞ্জ 
14 May, 2022, 07:40 pm
Last modified: 14 May, 2022, 07:41 pm
বাঁয়ে কোট পরিহিত দালাল তৈমুর, ডানে পাঞ্জাবি পরিহিত জিম্মি অভিবাসনপ্রত্যাশী সাজানূর। ছবি: সংগৃহীত

আগামী সোমবারের মধ্যে জনপ্রতি সাড়ে ৮ লাখ টাকা দিতে না পারলে সবাইকে হত্যা করে ভূমধ্যসাগরে লাশ ভাসিয়ে দেয়া হবে বলে ৯ অভিবাসনপ্রত্যাশীকে হুমকি দিয়েছে মানব পাচারকারী দালাল চক্র।

ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশে রওনা দেওয়ার পর গত বুধবার তাদেরকে আটক করে মুক্তিপণ দাবি করে এ চক্রটি। আটককৃতদের কয়েকজন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।

জিম্মি থাকা ৯ অভিবাসনপ্রত্যাশীর ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক আব্দুল মুকিত খানের ছেলে মো. সাজানুর রহমান (৩৫), একই গ্রামের সজলু মিয়ার ছেলে আফজল, সেকুল মিয়ার ছেলে নাসির (২০) ও হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার মৃত সফর আলীর ছেলে উজ্জ্বল (২৭)। বাকিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

জিম্মি থাকা মো. সাজানুর রহমানের ভাই প্রাইমারি শিক্ষক মো. অছিউর রহমান বলেন, 'গত বছরের ফেব্রয়ারি মাসে আমার ভাই সাজানুর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মৌলভীবাজারের মর্তুজা নামে এক দালালের মাধ্যমে সে বেনগাজি পৌঁছে। পরে ছাবু মিয়া নামে আরেক দালালের কাছে সে সাজানুরকে বিক্রি করে দেয়। সেখানে কোস্টগার্ডের হাতে ধরা পড়লে আমার ভাই তিন লাখ টাকা দিয়ে মুক্তি পায়। পরবর্তীতে দালাল তৈমুর মিয়া ওকে ইতালি পাঠানোর দায়িত্ব নেয়।'

কিন্তু গত বুধবার থেকে প্রত্যেক জিম্মি পরিবারকে সোমবারের মধ্যে সাড়ে ৮ লাখ টাকা করে দেয়ার জন্য দাবি করছে চক্রটি। অন্যথায় তাদেরকে মেরে ভূমধ্যসাগরে ফেলে দেয়ার হুমকি দিচ্ছে। 

শিক্ষক অছিউর রহমান বলেন, তার ভাই সাজানুর ৫ মাস বয়সি এক কন্যার পিতা। পরিবারের আর্থিক অবস্থা ফেরানোর জন্যই তিনি পরিবারের মতের বিরুদ্ধেই বিদেশে পাড়ি জপমান। 

অছিউর রহমান বলেন, 'এ পর্যন্ত বিভিন্ন সময়ে ১১ লাখ ৮০ হাজার টাকা দালালেরা হাতিয়ে নিয়েছে। একদিকে ভাইয়ের জীবন, অন্যদিকে দালালদের দাবি পূরণ কীভাবে করব, এ নিয়ে চিন্তা করছি। ভূমধ্যসাগরের মধ্যে নৌযানে আটকে রেখে আমার ভাইকে দালালেরা নির্যাতন করছে।'

জিম্মি থাকা মো. নাসির মিয়ার বাবা সেকুল মিয়া বলেন, 'আমি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ইতোমধ্যে জমিজমা বিক্রি করে ৯ লাখ টাকা তৈমুর দালালকে দিয়েছি। এখন আরো সাড়ে ৮ লাখ টাকা না দিলে আমার বুকের ধনকে ওরা মেরে ফেলবে। অনেক নির্যাতন চালাচ্ছে ওর ওপর। দয়া করে আমার ছেলেটাকে বাঁচান।' 

আফজলের পিতা বলেন, ৫ মাসেও দালালেরা তাকে ইতালি পৌঁছে দিতে পারেনি। অথচ ইতিমধ্যে জমিজমা বিক্রি করে তারা দালালদের ১৬ লাখ টাকা দিয়েছেন।

আরেক জিম্মি উজ্জ্বলের শ্বশুর মো. ফারুক মিয়া বলেন, 'ধারদেনা করে আমাদের না জানিয়েই উজ্জ্বল বিদেশ চলে গিয়েছিল। আমার মেয়ের একটি বাচ্চা সন্তান রয়েছে, ওর কোনো ক্ষতি হয়ে গেলে মেয়ে ও নাতিদের ভবিষ্যত কী হবে, তা ভেবে পাচ্ছি না।'

খোঁজ নিয়ে জানা গেছে, দালালদের হাতে জিম্মি পরিবারগুলোর আর্থিক অবস্থা খুবই শোচনীয়। তারা বলেছেন, তাদের কারোর হাতেই নগদ টাকা নেই। 

বন্দি অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, বাংলাদেশি দালালদের হাতেই আটক রয়েছেন তাদের স্বজনরা। বর্তমানে যে চক্রটি তাদের জিম্মি করেছে তাদের অন্যতম হোতা হবিগঞ্জের তৈমুর মিয়া বলে দাবি তাদের।

এদিকে দালাল তৈমুরের স্ত্রীর সাথে জিম্মিদের পরিবার যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তৈমুরের সাথে বেশ কিছু দিন ধরে তার যোগাযোগ নেই।

Related Topics

টপ নিউজ

অভিবাসন / অপহরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রেকর্ড সংখ্যায় দেশত্যাগ করছেন আমেরিকানরা, বিদেশে খুঁজছেন নতুন ঠিকানা
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net