Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আরো একটি সমুদ্রগামী জাহাজের নিবন্ধন নিল মেঘনা গ্রুপ

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2022, 09:30 am
Last modified: 12 February, 2022, 12:59 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি

আরো একটি সমুদ্রগামী জাহাজের নিবন্ধন নিল মেঘনা গ্রুপ

বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা দাঁড়ালো ৮১। বাংলাদেশে আমদানি-রপ্তানির প্রায় ২০ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহন করার সক্ষমতা রয়েছে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2022, 09:30 am
Last modified: 12 February, 2022, 12:59 pm

বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে আরো একটি নতুন জাহাজ। দেশের বৃহৎ শিল্প গ্রুপ মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টইাল শিপিং 'মেঘনা প্রোসপার' নামে বাল্ক ক্যারিয়ার জাহাজটির নিবন্ধন নিয়েছে।

জাহাজটির ধারণক্ষমতা ৫৫ হাজার মেট্রিক টন। এটি ১৬ বছরের পুরোনো জাহাজ। এতে বিনিয়োগের পরিমাণ ১৮.৫ মিলিয়ন ইউএস ডলার।

গত ১০ ফেব্রুয়ারি নৌ বাণিজ্য দপ্তর মেঘনা প্রোসপার জাহাজটির নিবন্ধন দিয়েছে। নতুন এই জাহাজটির মাধ্যমে মেঘনা গ্রুপের বহরে যুক্ত হয়েছে ১৬টি জাহাজ। এর মধ্যে ১৪টি বাল্ক ক্যারিয়ার। ২টি অয়েল/ ক্যামিকেল ট্যাংকার। মেঘনা গ্রুপ তাদের নিজেদের পণ্য পরিবহনের পাশাপাশি ভাড়ায় প্রায় ৪০ ভাগ অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে।

নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মোঃ গিয়াসউদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, "বৃহস্পতিবার মেঘনা প্রোসপার নামে একটি বাল্ক ক্যারিয়ারের নিবন্ধন দিয়েছি আমরা। কোন প্রতিষ্ঠান আবেদন করলে আমরা দিনে দিনে জাহাজের নিবন্ধন দেওয়ার চেষ্টা করি।"

তিনি বলেন, গত দুই বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জাহাজ দেশীয় বহরে যুক্ত হয়েছে। বেসরকারি উদ্যোক্তারা যাতে এই খাতে বিনিয়োগে আগ্রহী হয় সেজন্য সরকার ফ্ল্যাগ প্রোটেকশন আইন করেছে । এই আইন শতভাগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নৌ বাণিজ্য দপ্তর। এই খাতে এখনো বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে আমদানি-রপ্তানির প্রায় ২০ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহন করার সক্ষমতা রয়েছে।

মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং এর প্রধান প্রকৌশলী মোঃ আবু তাহের বলেন, মেঘনা প্রোসপার নামের জাহাজটি আগামী ১ মাসের মধ্যে সমুদ্রে ভাসবে। আন্তর্জাতিক সমুদ্রপথে মেঘনা গ্রুপ ২০১০ সাল থেকে জাহাজ পরিচালনায় যুক্ত হয়। মেঘনা গ্রুপের বহরে আছে বাংলাদেশি পতাকাবাহী ১৬টি জাহাজ। ২০২২ সালে আরো ৬টি বাল্ক ক্যারিয়ার বহরে যুক্ত করার পরিকল্পনা করছে মেঘনা গ্রুপ।

নৌ বাণিজ্য দপ্তরের তথ্যমতে, ২০১২ সালের আগে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা ছিলো ৭২টি। ২০১২ সালে এই সংখ্যা নেমে আসে ৩৫ এ। ২০১৮ সালে এটি বেড়ে দাঁড়ায় ৩৬টিতে। বর্তমানে এই সংখ্যা ৮১।

এর মধ্যে কেএসআরএম গ্রুপের ২৩টি , মেঘনা গ্রুপের ১৬টি, আকিজ গ্রুপের ১০টি , বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮টি, কর্ণফুলী গ্রুপের ৬টি, বসুন্ধরা গ্রুপের ৪টি, ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেডের ৫টি, ওরিয়ন ওয়েল এন্ড শিপিং লিমিটেডের ১টি সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের মোট ৮১টি জাহাজ রয়েছে।

মেঘনা গ্রুপের বহরে থাকা বাল্ক ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য ৩৬ মিলিয়ন ইউএস ডলার। ছোট-বড় জাহাজ হিসেবে প্রতিটির গড় মূল্য ২৫ মিলিয়ন ডলার। সেই হিসেবে ১৬টি জাহাজে বর্তমানে মেঘনা গ্রুপের বিনিয়োগ ৪০০ মিলিয়ন ইউএস ডলার বলে জানিয়েছে মার্কেন্টাইল শিপিং এর প্রধান প্রকৌশলী মোঃ আবু তাহের। 

 

Related Topics

টপ নিউজ

জাহাজ / মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net