Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
চাকরি পেয়েছেন দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীর

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
02 February, 2022, 05:25 pm
Last modified: 05 February, 2022, 04:30 am

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

চাকরি পেয়েছেন দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া আলমগীর

‘এখন একটি টিউশনি করে দেড় হাজার টাকা পাই। এটা দিয়ে আমার খাওয়া খরচ হবে। কিন্তু ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গেলে টাকা লাগে। একবার ঢাকায় গেলে সারামাসে আমি খাব কী? কিন্তু টিউশনির বিনিময়ে দুই বা তিনবেলা ভাতের ব্যবস্থা হলে আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে ঢাকায় যেতে পারব। এমন চিন্তা থেকে ওই সময় বিজ্ঞাপনটি দিয়েছিলাম’।
বগুড়া প্রতিনিধি
02 February, 2022, 05:25 pm
Last modified: 05 February, 2022, 04:30 am
ছবি: টিবিএস

দেশের অন্যতম রিটেইল চেইনশপ 'স্বপ্ন'তে চাকরি পেয়েছেন দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বহুল আলোচিত যুবক আলমগীর কবির।

বগুড়া জেলার পুলিশের এসপি সুদীপ কুমার চক্রবর্তীর প্রচেষ্টায় শপিংমল পুলিশ প্লাজায় স্বপ্ন সুপারশপের বগুড়া ব্রাঞ্চে 'রিসার্চ অ্যাসোসিয়েট' পদে তাকে চাকরি দেওয়া হয়েছে। 

বুধবার (২ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বপ্ন পরিচালক সামসুদ্দোহা শিমুল।

এর আগে বেলা ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান।

সেখানে প্রায় ঘণ্টাদুয়েক ধরে আলমগীরের সঙ্গে আলাপ করেন এসপি। এ সময় তার কাছে থেকে বিস্তারিত কথাবার্তা শোনেন।

পুলিশ সুপার জানান, 'আলমগীরের ওই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য তার সাক্ষাতকার নিই। কথা বলে মনে হয়েছে, তার চাকরি আসলেই প্রয়োজন আছে। আবার এটাও ঠিক ওই ধরনের বিজ্ঞাপন দেওয়া হীন-মানসিকতার পরিচয়। সে কথা তাকে বলেছি।'

আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিনবেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না। সে কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন 'বিজ্ঞাপনের'। দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি জানান, 'শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই'।

সেই বিজ্ঞাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এরপর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

পোস্টটি ছড়িয়ে পড়লে আলমগীর কবির নিজেই বিব্রত অবস্থায় পড়েন। তিনি জানান, ফেসবুকে ওই পোস্ট তিনি করেননি। কেউ একজন করেছেন।

বিজ্ঞাপনের ওই বিষয়টি ভাইরাল হওয়ার জেলা পুলিশ তার খোঁজ করে। পুলিশ জানায়, মূলত তার মানবিক দিক বিবেচনায় আলমগীরের খোঁজ করা হয়।

৩২ বছর বয়সী আলমগীর কবির বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। 

আলমগীর জানান, পল্লী চিকিৎসক মো. কফিল উদ্দিন ও মা আম্বিয়া বেগমের ৫ সন্তানের মধ্যে তিনি সবার ছোট। বড় সন্তান রুহুল আমিন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। কবিরের বড় ৩ বোন রুপালী, নূরজাহান ও সুরাইয়া। 

পরিবারটির অল্পকিছু জমি আছে। এতে তাদের সারা বছরের ভাতের চাহিদা মিটে যায়।

নিজেকে না খেয়ে থাকার মতো অভাবী নন বলে উল্লেখ করেন আলমগীর হোসেন। তিনি বলেন, 'এখন একটি টিউশনি করে দেড় হাজার টাকা পাই। এটা দিয়ে আমার খাওয়া খরচ হবে। কিন্তু ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গেলে টাকা লাগে। একবার ঢাকায় গেলে সারামাসে আমি খাব কী? কিন্তু টিউশনির বিনিময়ে দুই বা তিনবেলা ভাতের ব্যবস্থা হলে আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে ঢাকায় যেতে পারব। এমন চিন্তা থেকে ওই সময় বিজ্ঞাপনটি দিয়েছিলাম'।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিভিন্ন ছবি ও স্ক্রিনশট ছড়ানোর বিষয়ে আলমগীর জানান, 'আমি শুধু মজা করে কিছু ছবি ফেসবুকে দিয়েছিলাম। আমার এসব ছবি মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে। ওই বিজ্ঞাপন দেয়ার কারণেও অনেকেই আমাকে নিয়ে কটূক্তি করছেন। অথচ আমি দেশ বা সরকারকে কোনোভাবে হেয় করার উদ্দেশ্যে এসব করিনি'। 

Related Topics

টপ নিউজ

আলমগীর কবির / ভাতের বিনিময়ে টিউশনি / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net