Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
শিশু উন্নয়নে ৩০৬ মিলিয়ন ডলার দেবে ইউনিসেফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2022, 08:45 pm
Last modified: 24 January, 2022, 08:50 pm

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়

শিশু উন্নয়নে ৩০৬ মিলিয়ন ডলার দেবে ইউনিসেফ

আগামী পাঁচ বছরে নতুন সিপিডির অধীনে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
টিবিএস রিপোর্ট
24 January, 2022, 08:45 pm
Last modified: 24 January, 2022, 08:50 pm
লকডাউনের শুরুর দিকে রাজধানীর আরামবাগ এলাকায় ক্ষুধার্ত এ দুই পথশিশুর দেখা মেলে। ছবি: মুমিত এম/ টিবিএস

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশে শিশুদের সার্বিক উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে ৩০৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।

গত রবিবারে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যে 'বাংলাদেশ-ইউনিসেফ কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) ২০২২-২০২৬' নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, 'বাংলাদেশে ইউনিসেফের কাজের মূল বিষয় হিসাবে শিশু উন্নয়নের অঙ্গীকার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আশা করি নতুন চুক্তি অনুযায়ী শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির মতো বিষয়গুলিকে সমাধান করার মাধ্যমে বাংলাদেশের শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে'।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং ইউনিসেফের পক্ষে শেলডন ইয়েট নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগ এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তিতে স্বাক্ষর করে ফাতিমা ইয়াসমিন বলেন, নতুন সিপিডি চুক্তটি বাংলাদেশের শিশু ও নারীদের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তিনি ১৯৭১ সাল থেকে বাংলাদেশে ইউনিসেফের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন।

আগামী পাঁচ বছরে নতুন সিপিডির অধীনে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আগের 'সিপিডি ২০১৭-২০২০' শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বরে। তবে, করোনার কারণে এটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল৷

সিপিডি ২০২২-২০২৬ এর অন্তর্ভুক্ত ছয়টি বিষয়গুলোঃ স্বাস্থ্য; পুষ্টি; শিক্ষা শিশু সুরক্ষা; পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি (ওয়াশ); এবং সামাজিক সুরক্ষা। নতুন সিপিডি চুক্তিটি করোনা মহামারি থেকে দ্রুত পুনরুদ্ধারের বিষয়েও গুরুত্ব প্রদান করবে।

Related Topics

টপ নিউজ

ইউনিসেফ / শিশু উন্নয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ থেকে হেফাজতে নেওয়া ২৮ জনকে ৭ ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • বাংলাদেশের সাড়ে ৩ কোটি শিশু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে: ইউনিসেফ কর্মকর্তা
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net