Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
রাজধানীতে দুই বাসের মাঝে পিষে কিশোরের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2022, 09:50 pm
Last modified: 20 January, 2022, 10:11 pm

Related News

  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 

রাজধানীতে দুই বাসের মাঝে পিষে কিশোরের মর্মান্তিক মৃত্যু

নিহত রাকিব মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করত। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। 
টিবিএস রিপোর্ট
20 January, 2022, 09:50 pm
Last modified: 20 January, 2022, 10:11 pm
প্রতীকী ছবি

মহানগরী ঢাকার বুকে বাসের পাল্লাপাল্লি প্রতিযোগিতা ঘটছে প্রতিনিয়ত।  মাঝেমধ্যেই তার ফলে ঘটছে মারাত্নক সব দুর্ঘটনা।  আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুই বাসের এমন পাল্লাপাল্লি প্রতিযোগিতায় মাঝে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মো. রাকিব (১৪) নামের এক কিশোর। 

রাজধানীর মগবাজার মোড়ে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। 

গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যান হারুন নামের একজন পথচারী। তিনি দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে জানান, মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাসের পাল্লা চলছিল। এ সময় দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হয় রাকিব। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করত। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

বছর চার আগে ২০১৮ সালে এমনই আরেকটি দুর্ঘটনায় আহত হয়ে পরে প্রাণ হারায় আরেক শিক্ষার্থী রাজীব হোসেন। দুই বাসে পিষ্ট হয়ে হাত হারিয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজীব (২১)। দুটি বাসই করছিল পাল্লাপাল্লি দেওয়ার প্রতিযোগিতা। 

তার মৃত্যুর ঘটনাও ছিল অত্যন্ত করুণ। ২০১৮ সালের ৩ এপ্রিল এ তরুণ বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এসময় তার একটি হাত সামান্য বাইরে বেড়িয়ে ছিল। পেছন থেকে আসা আরেকটি বাস বিআরটিসির বাসকে অতিক্রম করার সময় দুই বাসের চাপায় পড়ে রাজীবের হাত। শরীর থেকে হাতটি ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে রাজীব মারা যায়। 

সে সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, এমন ঘটনা অহরহ ঘটার প্রধান কারণ ঢাকার ট্রাফিক ব্যবস্থার চরম অব্যস্থাপনা ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতা। স্বল্প-প্রশিক্ষিত ও অদক্ষ চালকরা ইচ্ছেমতো গণপরিবহন চালাচ্ছে। ফলে দুর্ঘটনার মিছিল থামছে না। 
 
Related Topics

টপ নিউজ

বাস দুর্ঘটনা / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net