Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
৮ বছর পর লোকালয়ে মিলল বাঘের পায়ের ছাপ, সাতক্ষীরা উপকূলে আতঙ্ক

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
11 January, 2022, 09:35 pm
Last modified: 11 January, 2022, 11:09 pm

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

৮ বছর পর লোকালয়ে মিলল বাঘের পায়ের ছাপ, সাতক্ষীরা উপকূলে আতঙ্ক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনের মধ্যে বাঘ রোদ পায় না, সেকারণে শীতকালে বাঘ বেশি বিচরণ করে। রোদ পোহানোর জন্য একস্থান থেকে অন্যস্থানে চলে আসে। এমনকি সুন্দরবন থেকে লোকালয়েও চলে আসার সম্ভাবনা থাকে।
সাতক্ষীরা প্রতিনিধি 
11 January, 2022, 09:35 pm
Last modified: 11 January, 2022, 11:09 pm
বাদাবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অন্যতম হিংস্র শ্বাপদ। সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চুনা নদীর তীরে ৪০ হাত এলাকা জুড়ে বাঘের পায়ের চিহ্ন দেখা গেছে।

দাতিনাখালি এলাকার মহসিনের হুলো এলাকায় নদীর তীরে থাবার এসব ছাপ দেখা যায়। ফলে ৮ বছর পর লোকালয়ে আবারও দেখা দিয়েছে বাঘ-আতঙ্ক। এই প্রেক্ষিতে বন বিভাগ বলছে, সুন্দরবনে বাঘ বেড়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি: টিবিএস

স্থানীয় বাসিন্দা হুদা মালী জানান, ২-৩ দিন আগে চুনা নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখা যায়। নদীর ওপাড়েই সুন্দরবন। ধারণা করা হচ্ছে, বন থেকে নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে আসে। তারপর আবার সুন্দরবনে ফিরে যায়। এরপর থেকে এলাকায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনের মধ্যে বাঘ রোদ পায় না সেকারণে শীতকালে বাঘ বেশি বিচরণ করে। রোদ পোহানোর জন্য একস্থান থেকে অন্যস্থানে চলে আসে। এমনকি সুন্দরবন থেকে লোকালয়েও চলে আসার সম্ভাবনা থাকে। জনপদের মধ্যে চুনা নদীর তীরে যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে সেটি দেখে ধারণা করা হচ্ছে, এটি সপ্তাহ খানেক আগের ঘটনা। বাঘটি নদী পার হয়ে এসে আবার জঙ্গলে চলে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় উপকূলীয় এলাকায় সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিপিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিডি) এদের মাধ্যমে ওই এলাকায় ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সচেতনমূলক প্রচার কার্যক্রম করা হচ্ছে। ৭-৮ বছর পর সাতক্ষীরা উপকূলে বাঘের পায়ের চিহ্ন দেখা গেল। বিভিন্ন সময় জেলে বাওয়ালীদের উপর বাঘের আক্রমণের ঘটনাও ঘটছে। এতেই ধারণা করা হচ্ছে, সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে।
 
Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বাঘ / রয়্যাল বেঙ্গল টাইগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net