Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এখনই বন্ধ হচ্ছে না স্কুল, জোর দেওয়া হবে টিকাদানে: দীপু মনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2022, 12:20 pm
Last modified: 10 January, 2022, 01:52 pm

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের

এখনই বন্ধ হচ্ছে না স্কুল, জোর দেওয়া হবে টিকাদানে: দীপু মনি

শিক্ষার্থীরা স্কুলের পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
টিবিএস রিপোর্ট
10 January, 2022, 12:20 pm
Last modified: 10 January, 2022, 01:52 pm
ছবি: টিবিএস

দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় চলমান উদ্বেগের মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ না করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। টিকাদান অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আজ (১০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "শিক্ষার্থীদের একটি বড় অংশকে ইতোমধ্যেই টিকা দেওয়া হয়েছে। আমরা আশা করি এই মাসের মধ্যেই সব ছাত্র-ছাত্রীদের অন্তত প্রথম ডোজ দেওয়া হবে।"

তিনি যোগ করেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনকার মতোই ক্লাস চলবে।" 

ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী ও শিক্ষক টিকা নেওয়ায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ করা যৌক্তিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি আরও বলেন, "১২-১৮ বছর বয়সী ৭৭ লাখ শিক্ষার্থী এখনও টিকাদানের বাইরে। শিক্ষার্থীরা স্কুলের পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবে।" 

"এ বিষয়ে পরবর্তী সভা ৭ দিন পর অনুষ্ঠিত হবে। প্রয়োজনে আমরা সংশোধিত সিদ্ধান্ত নিয়ে আসব," বলেন তিনি।

এর আগে রোববার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) একটি নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই সময়ের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে বলে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা ১৫ জানুয়ারী থেকে স্কুল ও কলেজের ক্লাসে উপস্থিত হতে পারবে।

সেদিনই কোভিড -১৯-এর জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি) সরকারকে এখনই শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ না করার পরামর্শ দেয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এনটিএসি সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, " একাডেমিক কার্যক্রম এখনকার মতো চালিয়ে যাওয়ার সুপারিশ করেছি আমরা।"

শহীদুল্লাহ বলেন, কমিটি কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনে সেরা বিকল্প নিয়ে পুনরায় আলোচনায় বসবে।

Related Topics

টপ নিউজ

স্কুল খোলা রাখা / স্কুল বন্ধের প্রভাব / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net