Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলের পাঠ্যসূচিতে যোগ হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
01 January, 2022, 06:30 pm
Last modified: 01 January, 2022, 07:38 pm

Related News

  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • নতুন পাঠ্যবইয়ে যে পরিবর্তন এল
  • এনসিটিবিতে অভিযান; পাঠ্যবই মুদ্রণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
  • এনসিটিবির বই মুদ্রণে দুর্নীতি: ছাপাখানা মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু দুদকের

বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলের পাঠ্যসূচিতে যোগ হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা

প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়টি পড়ানো হবে। পরবর্তীতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও পড়ানো হতে পারে।
টিবিএস ডেস্ক
01 January, 2022, 06:30 pm
Last modified: 01 January, 2022, 07:38 pm
ছবি: রয়টার্স

বাংলাদেশে গত দুই দশকের মধ্যে বর্তমানে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। এ পরিস্থিতিতে মাধ্যমিক স্কুলের পাঠ্যসূচিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা দেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বিভাগ। 

আইনানুযায়ী, দেশে নারী-পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ ও ২১ বছর। কিন্তু বাংলাদেশের বাল্যবিয়ের হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তথ্য অনুযায়ী, ১৭ কোটির জনসংখ্যার এ দেশে ৩ কোটি ৮০ লাখ নারীর বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। এরমধ্যে ১ কোটি ৩০ লাখ নারীর বিয়ে হয়েছে ১৫ বছরের আগে। 

কোভিড-১৯ মহামারির প্রকোপ শুরু হওয়ার পর লকডাউনে বাল্যবিয়ের এ সমস্যা ভয়াবহভাবে বেড়ে যায়। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ডিসেম্বরে ঘোষণা দেন, বাল্যবিয়ে রোধে স্কুল কারিকুলামে এ বিষয় তুলে ধরতে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ আরব নিউজকে বলেন, "নতুন কারিকুলামের রিভিশন চলছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে এটি বাস্তবায়ন করা হবে," 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী বলেন, বাল্যবিয়ে, বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সুরক্ষা, মানসিক স্বাস্থ্য এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে এটি বাধ্যতামূলক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হবে।

প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়টি পড়ানো হবে। পরবর্তীতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও পড়ানো হতে পারে। 

অধ্যাপক মাহফুজ আলী আরও বলেন, "বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাল্যবিয়ের বিষয়টি আমাদের পঞ্চম শ্রেণির কারিকুলামেই রাখা উচিত," 

২০৪১ সালের মধ্যে দেশকে বাল্যবিয়ে মুক্ত করার অঙ্গীকার নিয়েছে সরকার। 

দারিদ্র্যের সঙ্গে বাল্যবিয়ে ওতপ্রোতভাবে জড়িত, মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ ও নারী শিক্ষার হারের ওপর এর প্রভাব পড়ে। গত সেপ্টেম্বর মাসে পুনরায় স্কুল-কলেজ খুলে দেওয়ার পর দেখা যায়, অসংখ্য মেয়ে শিক্ষার্থী আর স্কুলে আসছে না। 

মহামারির সময় দেশে বাল্যবিয়ের পূর্ণাঙ্গ তথ্য নেই এখনো। তবে, ইউনিসেফের ২০১৯ সালের তথ্য অনুযায়ী, ১৫.৫ শতাংশের বেশি বাংলাদেশি মেয়েদের বিয়ে হয়েছে ১৫ বছরের কম বয়সে। ব্র্যাকের অনুমান, বর্তমানে এ হার ১৩ শতাংশ বেঁড়ে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। 

"বাল্যবিয়ে বন্ধ আমাদের প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে আমরা সবকিছুই করবো," বলেন অধ্যাপক মাহফুজ। 

দেশের দক্ষিনাঞ্চলের বরগুনা, বরিশাল, পটুয়াখালী জেলায় তিন বছরের 'জেনারেশন ব্রেকথ্রু (জিবি)' প্রকল্প চালানো হয়েছে। এসব জেলায় বাল্যবিয়ের হার সর্বোচ্চ। 

অধ্যাপক মাহফুজ জানান, এসব এলাকায় বাল্যবিয়ে কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে জিবি প্রকল্প। ২০২৩ সাল থেকে পাঠ্যবইয়ে এ কর্মসূচি যুক্ত করা হবে। 

তিনি আরও জানান, বাস্তব জীবনে শিক্ষার উপযোগিতা বাড়াতে পাঠ্যসূচিকে ঢেলে সাজানো হচ্ছে। 

"প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে পড়ানো হবে। বছরের পর বছর ধরে সামাজিক ট্যাবুর কারণে এসব বিষয় নিয়ে কথা হয়না," 

নতুন এ পাঠ্যসূচিতে পাঠদান শুরুর এক বছর আগে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছে এনসিটিবি। 

"নারী-শিশু নির্যাতন সংক্রান্ত যে কোনো সমস্যায় শিক্ষার্থীরা যাতে সাহায্য চাইতে পারে, নতুন বছরের সব পাঠ্যবইয়ের পেছনে দুটি ইমার্জেন্সি টোল ফ্রি নাম্বার- ৩৩৩ ও ১০৯ ছাপা হয়েছে," 

"আগামী বছর থেকে একটি জাতীয় জরুরি হটলাইন নাম্বার চালু করার পরিকল্পনা আছে, যাতে শিক্ষার্থীরা ফোন দিয়ে বাল্যবিয়ের বিষয়ে সাহায্য চাইতে পারে," বলেন তিনি। 

সূত্র: আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

বাল্যবিয়ে / পাঠ্যসূচি / কারিকুলাম / এনসিটিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • নতুন পাঠ্যবইয়ে যে পরিবর্তন এল
  • এনসিটিবিতে অভিযান; পাঠ্যবই মুদ্রণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
  • এনসিটিবির বই মুদ্রণে দুর্নীতি: ছাপাখানা মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু দুদকের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net