Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী  

বাংলাদেশ

30 December, 2021, 01:25 pm
Last modified: 30 December, 2021, 01:30 pm

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী  

এছাড়া এবার এসএসসি পরীক্ষায় গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এ পাসের হার ছিল গড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ।
30 December, 2021, 01:25 pm
Last modified: 30 December, 2021, 01:30 pm

চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এবার এসএসসি পরীক্ষায় গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এ পাসের হার ছিল গড়ে ৮২ দশমিক ৮৭ শতাংশ।

পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৫০৯ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, যশোর বোর্ডে ৪৬১ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, বরিশালে ১০ হাজার ২১৯ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪ জন, দিনাজপুরে ১৭ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া মাদরাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন ও কারিগরিতে ৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গতকাল বুধবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশিত হবে।

শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফলাফল সংগ্রহ করা যাবে।

প্রত্যাশিত ফলাফল না পেলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে কাল শুক্রবার থেকে শুরু করে ৬ জানুয়ারি পর্যন্ত। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল অপারেটর টেলিটকের বিজ্ঞপ্তি থেকে আবেদনের নিয়ম-পদ্ধতি জানা যাবে।   
 
Related Topics

টপ নিউজ

এসএসসি ও সমমান / ফলাফল / জিপিএ-৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net