Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কমিউনিটি স্বাস্থ্যখাতে ৮৭ শতাংশ অর্থের যোগান দিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2021, 10:25 am
Last modified: 30 December, 2021, 10:30 am

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?
  • ঘরে ঘরে মাথাব্যথা, চোখে ব্যথা এবং ঘাড় ব্যথা কিসের ইঙ্গিত
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

কমিউনিটি স্বাস্থ্যখাতে ৮৭ শতাংশ অর্থের যোগান দিচ্ছে সরকার

বাংলাদেশের গ্রামাঞ্চলের ৯০ শতাংশ নারী বর্তমানে নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।
টিবিএস রিপোর্ট
30 December, 2021, 10:25 am
Last modified: 30 December, 2021, 10:30 am
ছবি- সংগৃহীত

সরকার বর্তমানে দেশের কমিউনিটি স্বাস্থ্য খাতে গৃহীত কর্মসূচিতে ৮৭ শতাংশ তহবিল সরবরাহ করছে, বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ) প্রধান কারিগরি উপদেষ্টা এম এম রেজা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পপুলেশন সায়েন্সেস বিভাগেরর উদ্যোগে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এর সহযোগিতায় 'স্বাস্থ্য খাতে সেক্টর-ওয়াইড অ্যাপ্রোচ: বাংলাদেশের অভিজ্ঞতা' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

তিনি বলেন, "বাংলাদেশে বিশ্বের সাতটি দেশের মধ্যে একটি যারা কম খরচে ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছেন। ১৯৯৮ সালে সরকার প্রায় ১২৪টি আলাদা আলাদা স্বাস্থ্য প্রজেক্টকে একত্রিত করে হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম (এইচপিএসপি)) চালু করে। এই প্রোগ্রামে এক সময় সরকার ৬১ শতাংশ অর্থ বরাদ্দ দিত। বর্তমানে ৮৭ শতাংশ অর্থের যোগান দিচ্ছে সরকার।"

এম এম রেজা বলেন, "১৯৯৮ সালে প্রোগ্রামটি ছিল ১১ হাজার ৫২০ কোটি টাকার। এতে সরকার দিত ৬১ শতাংশ টাকা। ২০০৩ সালে প্রোগ্রামটি ছিল ৩৭ হাজার কোটি টাকার। সেসময় এই প্রোগ্রামে সরকার দেয় ৭২ শতাংশ যোগান। ২০১১ সালে এটি ছিল ৫১ হাজার কোটি টাকার, যেখানে সরকার দেয় ৭৭ শতাংশ অর্থ। এরপর ২০১৭ সালের ৪র্থ প্রোগ্রামটি ছিল ১৪৬ হাজার ১২৩ কোটি টাকার। এতে সরকার ৮৭ শতাংস অর্থের যোগান দিচ্ছে।"

তিনি আরও বলেন, এই  প্রোগ্রামে এক সময় সরকার বাহিরে দেশি- বিদেশে দাতা গোষ্ঠী এবং এনজিও ৩৮ শতাংশ আর্থিক যোগান দিত। বর্তমানে তাদের মাত্র ১২ শতাংশ অনুদান দিতে হচ্ছে। এই খাতের মোট বরাদ্দকৃত অর্থের ৬১ শতাংশ দিয়ে ঔষধ কেনা, আর বাকি ৩৯ শতাংশ অর্থ দিয়ে আনুষঙ্গিক খরচ মেটানো হয়।

এম এম রেজা জানান, বাংলাদেশের গ্রামাঞ্চলের ৯০ শতাংশ নারী বর্তমানে নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। এই সব কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরণের ঔষধ পাচ্ছেন গ্রামীন নারী-পুরুষ সকলেই। যেসব নারীরা মাধ্যমিক পযন্ত শিক্ষা গ্রহণ করেছেন তারা খুব সহজেই কোন পুরুষ সদস্যের সাহায্য ছাড়াই নিজে নিজে এই সেবা গ্রহণ করছেন।

"আমাদেরকে নারীদের  স্বাস্থ্যসেবার প্রতি আরও জোর দিতে হবে, কারণ দেশের সকল স্তরের নারীরাই মূলত কম খাদ্য গ্রহণ করে। ফলে এখনো দেশের বিশাল একটি সংখ্যার শিশুরা অপুষ্ঠিতে ভুগে," যোগ করেন তিনি।

বর্তমানে দেশে ডায়রিয়া,কলেরা, ম্যালেরিয়া ইত্যাদির রোগগুলো নেই বললেই চলে, তবে দেশে দ্রুত গতিতে নগরায়নের ফলে শহরের মানুষ  ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি বড় বড় রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে উল্লেখ করেন এম এম রেজা।

"এ কারণে নগরায়ন এলাকার  জনগণের স্বাস্থ্যসেবা খাত পুরোপুরি প্রাইভেট সেক্টরের হাতে না দিয়ে সমস্ত প্রাইভেট স্বাস্থ্যসেবাকে সরকার একটি রেগুলেশনের মাধ্যমে একত্রে আনা উচিত," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য / কমিউনিটি ক্লিনিক / স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার
  • গাড়িতে ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় কেন? এ সমস্যা কি নারীদের বেশি?
  • ঘরে ঘরে মাথাব্যথা, চোখে ব্যথা এবং ঘাড় ব্যথা কিসের ইঙ্গিত
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net