Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
অতি উচ্চ পরিবেশগত হুমকিতে রয়েছে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2021, 09:45 am
Last modified: 30 December, 2021, 09:53 am

Related News

  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

অতি উচ্চ পরিবেশগত হুমকিতে রয়েছে বাংলাদেশ

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকির নাম প্রাকৃতিক দুর্যোগ।
টিবিএস রিপোর্ট
30 December, 2021, 09:45 am
Last modified: 30 December, 2021, 09:53 am

অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস-এর (আইইপি) প্রস্তুত করা দ্বিতীয় ইকোলজিক্যাল থ্রেট রিপোর্টে (ইটিআর) বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশগত হুমকির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি।

১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকির নাম প্রাকৃতিক দুর্যোগ।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দীর্ঘ ইতিহাস রয়েছে, এমন দশটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয়কর পরিবেশগত হুমকির মুখে রয়েছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশ।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে খাদ্য ঝুঁকি, পানি ঝুঁকি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, তাপমাত্রার অসঙ্গতি ও প্রাকৃতিক দুর্যোগ বিশ্লেষণ করে ।

তিনটি ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ সূচক স্কোর পেয়েছে—পানি, খাদ্য ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এখানে স্কোর যত বেশি, হুমকির তীব্রতাও তত বেশি।

ক্ষয়ক্ষতি সীমিত করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা না করা হলে পরিবেশগত হুমকি ব্যাপক সংঘর্ষ ও ব্যাপক অভিবাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

দক্ষিণ এশিয়া সবচেয়ে ঝুঁকিতে

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশগত ঝুঁকিতে সবচেয়ে খারপ অবস্থানে আছে দক্ষিণ এশিয়া। এ অঞ্চলে পানি ও খাদ্যের ঝুঁকি সবচেয়ে বেশি। এর ফলে দক্ষিণ এশিয়ায় ৮৫০ মানুষ বা জনসংখ্যার ৩৩ শতাংশ মাঝারি থেকে গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ-প্রবণতাও বেশি। এর ফলে অন্যান্য পরিবেশগত হুমকি, বিশেষ করে সম্পদের অভাবকে বেড়ে যায়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বার্ষিক বন্যার ফলে মানুষের জীবন, কৃষি উৎপাদন ও ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।

প্রতিবেদনে আফগানিস্তানের সামগ্রিক স্কোর সর্বোচ্চ। দেশটির অবস্থান সবার নিচে (১৭৮ তম)। আফগানিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা ২০২০ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফেরার এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান।। দেশটির অবস্থান ৮১তম। এর পরেই আছে শ্রীলঙ্কা (১১৪তম) ও ভারত (১৪৪তম)।

সর্বনিম্ন দশ দেশের একটি পাকিস্তান। ১৭৮টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৭০তম।

প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালের মধ্যে ৪৭০ কোটি মানুষ উচ্চ ও চরম পরিবেশগত হুমকির দেশগুলোতে বসবাস করবে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ।
 
Related Topics

টপ নিউজ

পরিবেশগত হুমকি / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net