Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম-সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2025, 03:05 pm
Last modified: 04 March, 2025, 03:10 pm

Related News

  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • গুম ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিল পাসের আগে সংসদে অর্থবহ আলোচনার দাবি টিআইবির
  • গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
  • বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না: রাষ্ট্রপতি

গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম-সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান

তবে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে বলেও জানান তিনি
টিবিএস রিপোর্ট
04 March, 2025, 03:05 pm
Last modified: 04 March, 2025, 03:10 pm
অলংকরণ: টিবিএস

গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে গুলশান এভিনিউতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।" 

তিনি আরও বলেন, "কমিশনে এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ১,০০০টি অভিযোগের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্যও রেকর্ড করেছে গুম-সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি।"

মইনুল ইসলাম চৌধুরী বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ। ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই।"

কমিশনের সভাপতি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি।

কমিশন প্রধান বলেন, "বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১৪০ জনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোনো ব্যক্তির নাম এখনও পাওয়া যায়নি।"

তিনি আরও বলেন, "পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্যপ্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ্ নামক গুমের শিকার হওয়া ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে।" 

"এছাড়াও ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধানও চলমান রয়েছে।"

এ সময় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিজ নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

গুম / গুমের শিকার / গুম-সংক্রান্ত তদন্ত কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
    ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’
  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
    পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ছবি: টিবিএস
    সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

Related News

  • হাসিনার আপিলের সুযোগ নেই, আইনি প্রক্রিয়া ঠিক হলেই সম্পদ বাজেয়াপ্ত হবে: চিফ প্রসিকিউটর
  • গুম-খুনের সঙ্গে জড়িত অপরাধীদের বন্ধু ভাবার কারণ নেই: চিফ প্রসিকিউটর
  • গুম ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিল পাসের আগে সংসদে অর্থবহ আলোচনার দাবি টিআইবির
  • গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
  • বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না: রাষ্ট্রপতি

Most Read

1
নিহত মার্কিন সেনা মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানালে তা ছড়িয়ে পরে। ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

ইরান সংঘাতে প্রাণ হারানো মার্কিন সেনাদের পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
এএফডির গভর্নর প্রার্থী উলরিখ সিগমুন্ড। ছবি: ম্যাথিয়াস শ্রেডার/এপি
আন্তর্জাতিক

পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

5
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকরা আমানত তুলছেন সহজে, জরুরি প্রয়োজনে আগেও টাকা পাচ্ছেন কেউ কেউ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net