Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে সরকার: শফিকুল আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:55 pm
Last modified: 01 March, 2025, 09:58 pm

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে

রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে সরকার: শফিকুল আলম

আজ শুনবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 07:55 pm
Last modified: 01 March, 2025, 09:58 pm
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি

সরকার রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, রমজান মাসজুড়ে পণ্যমূল্য সহনীয় রাখতে এবং সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করায় সরকার মনোনিবেশ করায় বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন সহনীয় পর্যায়ে পৌঁছেছে।

আজ শুনবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'রমজান মাসে ভোজ্যতেল, স্ন্যাকস, ছোলা ও খেজুরের মতো নির্দিষ্ট পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যের সাশ্রয়ী মূল্য বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।'

শফিকুল আলম বলেন, 'সরকার পুরো রমজান জুড়ে মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করেছে। আমরা খোলা ও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি।'

তিনি বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা কমতে শুরু করেছে এবং আশা করছি সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও কমে আসবে।

পাশাপাশি বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সরবরাহ বজায় রাখার প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে শফিকুল বলেন, '৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে পরবর্তী মাসগুলোতে সরকারকে বহুমুখী বন্যা মোকাবিলায় মনোনিবেশ করতে হয়েছে। ছয়টি পৃথক বন্যার ঘটনা ঘটেছে।'

শফিকুল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশন ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এরই মধ্যে বলতে পারি, অনেক পণ্যের দাম স্থিতিশীল হয়েছে। রমজানে পরিস্থিতি আরও উন্নতিতে সরকার বদ্ধপরিকর।

শফিকুল আলম আশ্বস্ত করে বলেন, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিদিনের ভোজ্যতেল আমদানি ও পরিশোধন মনিটরিং করছে।

তিনি বলেন, 'আমদানি করা ভোজ্যতেলের যে পরিমাণ পরিশোধন করা হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা আশা করি আগামী দিনে সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।' 

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি বেশি সংস্কার চান তাহলে ২০২৬ এর মার্চে নির্বাচন হবে।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিটি) উদ্বোধনে পিরোজপুর থেকে আসা পাঁচটি বাসের বিষয়ে তিনি বলেন, 'এর পেছনে পিসরকারের ভূমিকা নেই।'

তিনি বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিরোজপুরের নেতৃবৃন্দ ও দুই শহীদ পরিবারের সদস্য পিরোজপুরের ডিসির কাছে পাঁচটি বাসের রিকুইজিশন দেন। তাদের চাপাচাপিতে পাঁচটি বাস দেওয়া হয় তবে এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই।'

তিনি আরও বলেন, 'তারা যে পাঁচটি বাস ঢাকায় নিয়ে এসেছেন তার জন্য পেট্রোল খরচ নিজেরাই বহন করেছেন।'

Related Topics

টপ নিউজ

রমজান / পণ্যমূল্য / প্রধান উপদেষ্টার প্রেস সচিব / শফিকুল আলম / সয়াবিন তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net