Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
26 February, 2025, 10:40 am
Last modified: 26 February, 2025, 10:40 am

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করল সিলেট পুলিশ
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এম. আসাদুজ্জামান সাদ
26 February, 2025, 10:40 am
Last modified: 26 February, 2025, 10:40 am
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জিএমপির টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম গণপিটুনিতে ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে, বুধবার সকাল ৯টা পর্যন্ত নিহত যুবকের পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। 

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রায়ই সড়ক-মহাসড়কে চলাচলের সময় পথচারীরা ছিনতাইকারীর কবলে পড়েন। এ কারণে লোকজন একা চলাচল না করে কয়েকজন মিলে চলাচল করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক পথচারীর মুঠোফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করেন ঐ যুবক। এ সময় আশপাশের লোকজন যুবককে ধরে ফেলেন। পরে তাকে স্টেশন রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় নিয়ে গণপিটুনি দেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকায় এক পথচারীর মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে আটক করে স্টেশন রোডসংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। পরে তাকে পাশের একটি বালুর মাঠে নিয়ে মারধর করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে যুবককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।'
 
Related Topics

টপ নিউজ

গণপিটুনি / গণপিটুনিতে নিহত / ছিনতাইকারী / টঙ্গী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন
  • ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করল সিলেট পুলিশ
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net