Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ধানমন্ডিতে পিটুনির শিকার নারী জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 06:45 pm
Last modified: 14 November, 2025, 06:55 pm

Related News

  • জুলাইয়ে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুর আ.লীগ নেতা হুমায়ুন কবির
  • সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার 

ধানমন্ডিতে পিটুনির শিকার নারী জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় কারাগারে

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ওই নারীকে গণপিটুনি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 06:45 pm
Last modified: 14 November, 2025, 06:55 pm
ছবি: টিবিএস

ধানমন্ডি ৩২ এলাকায় 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় মারধরের শিকার সালমা ইসলাম নামে এক নারীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশের আবেদনের পর ঢাকার ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ধানমন্ডি থানায় জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আনোয়ার মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিএনপি–জামায়াতের লোকজন ওই নারীকে আটক করে পুলিশের কাছে দেয়। প্রাথমিক তথ্যপ্রমাণে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আনোয়ার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আসামি পক্ষের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারি জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় ওই নারীকে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনির পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকায় আন্দোলনে অংশ নেন আবু সাঈদ মু. সাইম। ওই দিন সকালে সাত মসজিদ রোড এলাকায় মিছিল করার সময় তাদের ওপর হামলা হয়। হামলায় একটি গুলি তার পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে যায়। এরপর তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি থানায় ওবায়দুল কাদেরসহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

Related Topics

টপ নিউজ

গণপিটুনি / কারাগারে / জুলাই হত্যাকাণ্ড / ধানমন্ডি ৩২ / জয় বাংলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • জুলাইয়ে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুর আ.লীগ নেতা হুমায়ুন কবির
  • সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net