Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2026, 02:50 pm
Last modified: 15 June, 2026, 02:51 pm

Related News

  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন
  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
  • জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাছিমসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর

জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

গত বছরের ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
টিবিএস রিপোর্ট
15 June, 2026, 02:50 pm
Last modified: 15 June, 2026, 02:51 pm
আদালত প্রাঙ্গণে অধ্যাপক আবুল বারকাত। ফাইল ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার (১৫ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

আবুল বারকাতের আইনজীবী বাবুল মিয়া জামিন শুনানিতে বলেন, 'গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। কারাগার থেকে মুক্তির আগমুহূর্তে আবারও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কি কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো, এই ঘটনার সাথে তার কি সম্পৃক্ততা রয়েছে তা আমাদের জানা নেই।'

এসময় বারকাতের আরেক আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদালতের কাছে তার অসুস্থতা ও বয়স বিবেচনায় জামিন আবেদন করেন। তিনি বলেন, 'উনি যে ব্যক্তি তাতে তার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক বা জড়িত থাকার কথা নয়। এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা তার জামিনের প্রার্থনা করছি।'

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, 'এই মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সম্পৃক্ততা পেয়েছেন। দেশ থেকে হাজার কোটি টাকা অর্থ দেশ থেকে পাচার করেছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা করেছেন। তাই তাকে জামিনের বিরোধিতা করছি। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির জামিন না মঞ্জুর করেন।'

এর আগে, গত রোববার (১৪ জুন) এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত আজ সোমবার শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এরপর আদালত আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

গত বছরের ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Related Topics

টপ নিউজ

আবুল বারাকাত / জুলাই হত্যাকাণ্ড / জামিন নামঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন
  • ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাসদের কার্যালয়ে বিশৃঙ্খলা: গ্রেপ্তার ২৭ জনের জামিন হয়নি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
  • জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাছিমসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net