Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2025, 09:45 pm
Last modified: 25 February, 2025, 09:43 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • অপ্রতিম হত্যায় আসামিদের সঠিক বয়স নির্ধারণের দাবি বাবার
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি

কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি

সহাকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল-ফরহাদ বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে ৮৮ জন ছিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া ১১৪ আসামির মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
25 February, 2025, 09:45 pm
Last modified: 25 February, 2025, 09:43 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৩ ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫১ জন আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদের মধ্যে বুয়েটের বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত জেমীও রয়েছেন।

গত বছরর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে থেকে মোট ২০২ জন আসামি পালিয়ে গিয়েছিল। এদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল ৮৮ জন। 

সহাকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল-ফরহাদ বলেন, 'পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে ৮৮ জন ছিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এদের মধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া ১১৪ আসামির মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি বলেন, 'এ ঘটনায় একটি মামলা হয়েছে। পতালক আসামিদের গ্রেপ্তারে সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে।'

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার গণমাধ্যমে আসার পর রাতে বুয়েটে প্রতিবাদ বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

রাতেই এক সংবাদ সম্মেলনে তারা পালিয়ে যাওয়া আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানিয়েছেন।

আবরার ফাহাদের ছোট ভাই বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, 'আওয়ামী লীগের সময় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আবার নতুন করে একজন কারাগার থেকে পালিয়েছে। আমাদের চাওয়া চারজনকেই যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।'

তিনি আরও বলেন, 'আসামিরা হয়তো বা দেশের বাইরে পালিয়ে গেছে। তবে সরকারের কাছে আমাদের দাবি থাকবে তারা অবস্থান নিশ্চিত হয়ে ইন্টারপোলের মাধ্যমে যেন দেশে ফিরে আনা হয়।'

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ওই ঘটনায় ২০২১ সালের ৮ই ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

Related Topics

টপ নিউজ

কাশিমপুর কারাগার / ফাঁসির দণ্ডপ্রাপ্ত / আসামি / পালিয়ে যাওয়া / আবরার ফাহাদ হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • অপ্রতিম হত্যায় আসামিদের সঠিক বয়স নির্ধারণের দাবি বাবার
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net