Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: গ্রেপ্তার দুইজনের স্বীকারোক্তি, একজন রিমান্ডে

বাংলাদেশ

জাফর আহমেদ, টাঙ্গাইল
22 February, 2025, 07:55 pm
Last modified: 22 February, 2025, 08:24 pm

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: গ্রেপ্তার দুইজনের স্বীকারোক্তি, একজন রিমান্ডে

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আহসানুজ্জামান জানান, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সবুজ ও শরীফ দাবি করেছেন, এটি তাদের প্রথম ডাকাতির ঘটনা।’
জাফর আহমেদ, টাঙ্গাইল
22 February, 2025, 07:55 pm
Last modified: 22 February, 2025, 08:24 pm

মো. শরীফুজ্জামান শরীফ (বাঁয়ে) ও মো. সবুজ। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামি স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানানোয় আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম গ্রেপ্তারকৃতদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।

স্বীকারোক্তি দেওয়া দুইজন হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজ (৩০) ও ঢাকার সাভারের টানগেন্ডা গ্রামের মো. শরীফুজ্জামান শরীফ (২৮)।

অন্যদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. শহিদুল ইসলাম মুহিতের (২৯) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আহসানুজ্জামান জানান, 'স্বীকারোক্তি দেওয়া দুইজন দাবি করেছেন, এটি তাদের প্রথম ডাকাতি।'

তারা আরও জানিয়েছেন, রিমান্ডে থাকা মুহিত ও তাদের শ্যালক-দুলাভাইসহ মোট ছয়জন এ ঘটনার সঙ্গে জড়িত। 'বাসে ডাকাতির সময় দুই নারী যাত্রীর অলংকার ছিনিয়ে নেওয়ার সময় তাদের শ্লীলতাহানি করা হয়।'

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি রাত অনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, 'ডাকাতির ঘটনায় মামলা দায়েরের ১৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকা শহিদুল ইসলাম মুহিতের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় একটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস-এর আমরি ট্রাভেলস-এর একটি বাসে এ ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

যাত্রীদের ভাষ্যমতে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত ১২টা ৩৫ মিনিটে ডাকাতি শুরু হয়, যা তিন ঘণ্টা ধরে চলে। পরে রাত ৩টা ৫২ মিনিটে বাস ঘুরিয়ে একই স্থানে ডাকাতেরা নেমে যায়। এরপর বাসের চালক, তার সহকারী ও সুপারভাইজার নানা তালবাহানা করেন এবং বাসে তেলের অভাবের কথা বলেন।

শেষে যাত্রীদের চাপে তারা রাজশাহীর উদ্দেশে বাস ছাড়েন। যাত্রীরা প্রথমে বাসটি মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় নেন। তবে সেখানে 'ওসি না থাকায়' তাদের ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাসটি বড়াইগ্রাম থানায় নেওয়া হয়।

এদিকে, বাসের সুপারভাইজার, চালক ও সহকারীকে আটক করা হলেও নির্দিষ্ট অভিযোগের অভাবে তারা জামিনে মুক্তি পান।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বাস / যৌন নিপীড়ন / ধর্ষণ / স্বীকারোক্তিমূলক জবানবন্দী / টাঙ্গাইল / বাস ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net