Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
এমসি কলেজের ছাত্রকে মারধরের ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 11:25 pm
Last modified: 20 February, 2025, 11:27 pm

Related News

  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • বিএনপির দুর্গে জামায়াতের হানা: নির্বাচনি সফলতার শীর্ষে সাবেক শিবির নেতারা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন

এমসি কলেজের ছাত্রকে মারধরের ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 11:25 pm
Last modified: 20 February, 2025, 11:27 pm
ছবি: টিবিএস

সিলেটের এমসি কলেজে এক ছাত্রকে মারধরের ঘটনায় ইসলামি ছাত্রশিবিরকে অভিযুক্ত করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, 'যেসব ছাত্রসংগঠন গত ১৬ বছর জুলুমের শিকার হয়েছে, ক্যাম্পাসে পরিচয় দিতে পারেনি, আজ তারা দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। সিলেটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, 'জুলাইয়ের পরে বিভিন্ন ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। আমরা যেকোনো ধরনের হামলা ও সন্ত্রাস প্রতিরোধ করব। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।'

তিনি আরও বলেন, 'ছাত্রশিবিরকে সারাদেশে সব পর্যায়ে কমিটি প্রকাশ করতে হবে। এখন আর কোনো ভয় নেই। আপনারা শিক্ষার্থীবান্ধব ও জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, 'গণঅভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠানে আবার সহিংসতা ফিরে আসছে, মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে। ৯০-এর গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্ত আসেনি, কিন্তু ২৪-এর পর সেটা করতে হবে।'

ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'ছাত্রদল ও ছাত্রশিবির যদি পুরোনো সহিংসতা ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব শক্তি দিয়ে প্রতিহত করবে।'

সমাবেশ শেষে শিক্ষার্থীরা স্লোগান দেন—'শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না', 'যেই হাত সন্ত্রাস করে, সেই হাত ভেঙে দাও', 'ছাত্রজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'এমসি কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / এমসি কলেজ / শিবির / বিক্ষোভ মিছিল / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • বিএনপির দুর্গে জামায়াতের হানা: নির্বাচনি সফলতার শীর্ষে সাবেক শিবির নেতারা
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net