Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, এমন বাহিনী-কর্মকর্তার সাময়িক বহিষ্কারের পক্ষে চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 08:05 pm
Last modified: 18 February, 2025, 04:24 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, এমন বাহিনী-কর্মকর্তার সাময়িক বহিষ্কারের পক্ষে চিফ প্রসিকিউটর

‘গণহত্যা, হত্যা বা মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে দলগতভাবে কোনো অপরাধ সংঘটনের ঘটনা প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে।’
টিবিএস রিপোর্ট
13 February, 2025, 08:05 pm
Last modified: 18 February, 2025, 04:24 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের সাময়িক বহিষ্কার করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুসারে তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার।'

বাহিনীর কর্মকর্তাদের বিচার সম্ভব জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংস্থা বা বাহিনীর কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় সম্ভব।

'বাহিনীর মধ্যে থেকে যারা অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিচারের উপযুক্ত স্থান এই ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়,' তিনি বলেন।

জুলাই-আগস্ট আন্দোলনের গণহত্যা সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন আদালতে দলিল হিসেবে ব্যবহারের বিষয়ে তিনি বলেন, 'গণহত্যা, হত্যা বা মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে দলগতভাবে কোনো অপরাধ সংঘটনের ঘটনা প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে।'

তবে এর জন্য রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম জানান, জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে।

'শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ট্রাইব্যুনালে বিচারিক দলিল হিসেবে ব্যবহার করা হবে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

মানবতাবিরোধী অপরাধ / আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী / তাজুল ইসলাম / চিফ প্রসিকিউটর / সরকারি কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net