Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আবু সাঈদকে নিয়ে কটূক্তি: মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের বিচার শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2025, 02:15 pm
Last modified: 04 February, 2025, 02:16 pm

Related News

  • ট্রাইব্যুনালের বিচার যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়: সরকারকে আহ্বান জানিয়ে আখতার 
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

আবু সাঈদকে নিয়ে কটূক্তি: মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের বিচার শুরু

গত ৮ অক্টোবর, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের নিয়ে তাপসী তাবাসসুমের বিরূপ মন্তব্যের অভিযোগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা করেন।
টিবিএস রিপোর্ট
04 February, 2025, 02:15 pm
Last modified: 04 February, 2025, 02:16 pm
ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে বিচার শুরু হয়েছে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ মামলায় অব্যাহতি দেওয়ার আবেদন আদালত নাকচ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী খাদেমুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। আসামিপক্ষ তাপসীকে মামলায় অব্যাহতি দেওয়ার আবেদন করেছিল, তবে আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের নিয়ে তাপসী তাবাসসুমের বিরূপ মন্তব্যের অভিযোগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। 

বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের বিরোধিতা করলেও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালত ৫০০ টাকা বন্ডে সেদিন তার জামিন মঞ্জুর করেন। 

মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু নিহত আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষাদগার করা হয়েছে। পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

তাপসী আদালতের শুনানির সময় জামিনে উপস্থিত ছিলেন। গত বছরের ৮ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ তাপসীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ নভেম্বর তাপসীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তাপসী যথাসময়ে আদালতে হাজির হয়ে জামিন নেন।

লালমনিরহাটের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে কর্মরত অবস্থায় তাপসী এক ফেসবুক পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। তাপসীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয় এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Related Topics

টপ নিউজ

তাপসী তাবাসসুম উর্মি / শহীদ আবু সাঈদ / মানহানি মামলা / বিচার কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ট্রাইব্যুনালের বিচার যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়: সরকারকে আহ্বান জানিয়ে আখতার 
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net