Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
অধিভুক্তি বাতিলকে সাধুবাদ সাত কলেজের শিক্ষার্থীদের, বাকি ৫ দাবি পূরণে ২৪ ঘণ্টার নতুন আল্টিমেটাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2025, 07:30 pm
Last modified: 28 January, 2025, 02:32 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

অধিভুক্তি বাতিলকে সাধুবাদ সাত কলেজের শিক্ষার্থীদের, বাকি ৫ দাবি পূরণে ২৪ ঘণ্টার নতুন আল্টিমেটাম

‘যদি আমাদের দাবিগুলো ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হয়, তাহলে সাত কলেজের সামনে দিয়ে ঢাবি’র বাসসহ কোনো পরিবহন চলবে না,’ বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 January, 2025, 07:30 pm
Last modified: 28 January, 2025, 02:32 pm
২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কলেজটির শিক্ষার্থী মইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে, অপর ৫টি দাবি পূরণে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, 'আমরা সকালে ছয় দফা দাবি জানিয়েছিলাম। এর মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—আমরা এটাকে স্বাগত জানাই। তবে আমাদের অন্য দাবিগুলো পূরণ করা হয়নি।'

তিনি অভিযোগ করেন, শনিবার নীলক্ষেত মোড়ে সংঘর্ষের সময় নিউমার্কেট থানার ওসি ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তাদের এক সহপাঠীকে নির্মমভাবে পেটান। মইনুল বলেন, 'আমরা তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। অন্যথায় আমরা সাত কলেজের শিক্ষার্থীরা থানা ঘেরাও করব।

'এছাড়া, ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) উপ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। কারণ, ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তার ভূমিকা রয়েছে।'

মইনুল আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেনসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এ জন্য ঢাবি প্রশাসনকে ক্ষমা চাইতে হবে।'

'যদি আমাদের দাবিগুলো ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হয়, তাহলে সাত কলেজের সামনে দিয়ে ঢাবি'র বাসসহ কোনো পরিবহন চলবে না,' বলেন তিনি।

শিক্ষার্থীদের বাকি ৫ দাবি হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের দায় নিয়ে ঢাবি প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে 'হত্যাচেষ্টা'সহ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের হামলার ঘটনায় এসি ও ওসিসহ জড়িত কর্মকর্তাদের প্রত্যাহার এবং বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ঢাবি শিক্ষার্থীদের ইডেন, বদরুন্নেসা ও সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দল, ঢাবি উপাচার্য, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ইউজিসি সদস্যদের মধ্যে তাৎক্ষণিক মিটিং করতে হবে। এবং ঢাবি-সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এর আগে এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও সাত কলেজের অধ্যক্ষদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাবির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থীরা আর ঢাবির অধীনে ভর্তি হবেন না। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম ঢাবির অধীনে চালিয়ে যাবেন।

রোববার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীধের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পরে রাত ১টা ৩০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / সাত কলেজ / সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন / অধিভুক্ত সাত কলেজ / ঢাবি-সাত কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • গণপিটুনিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net