Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
হাসিনা সরকারের অনিয়ম-দুর্নীতিতে শক্তি জুগিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির প্রশংসা: আনু মুহাম্মদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 06:20 pm
Last modified: 18 January, 2025, 06:24 pm

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

হাসিনা সরকারের অনিয়ম-দুর্নীতিতে শক্তি জুগিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির প্রশংসা: আনু মুহাম্মদ

এসব প্রতিষ্ঠানকে ‘জবাবদিহিতার আওতায় আনা দরকার’ বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ।
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 06:20 pm
Last modified: 18 January, 2025, 06:24 pm
আনু মুহাম্মদ। স্কেচ: টিবিএস

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে, তার জন্য বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রশংসাও দায়ী বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এসব সংস্থার প্রশংসা এবং অর্থায়ন শেখ হাসিনার সরকারকে অনিয়ম ও দুর্নীতিতে আরও শক্তি জুগিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'শ্বেতপত্র এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ আয়োজিত এ সিম্পোজিয়ামে সহযোগিতা করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটি।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, "বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবি সাবেক সরকারের উন্নয়নের প্রশংসা করেছে এবং এটিকে 'ডেভেলপমেন্ট মিরাকল' বলে আখ্যায়িত করেছে। তাদেরকে এর দায়িত্ব নিতে হবে। তাদের সমর্থনই সরকারকে অনিয়ম ও লুটপাটে শক্তি জুগিয়েছে।"

এসব ঘটনার পেছনে দায়ী প্রতিষ্ঠানগুলোকে 'জবাবদিহিতার আওতায় আনা দরকার' বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, "এদের মধ্যে এক নম্বরে আছে বিশ্বব্যাংক। এছাড়া এডিবি সব প্রকল্পের মধ্যে আছে।"

আইএমএফ সম্পর্কে তিনি বলেন, "আইএমএফ বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে—করাপশন বন্ধ করা, রিফর্ম করা; এগুলো ঠিক আছে। কিন্তু এগুলোর চেয়ে তারা বেশি আগ্রহী ভর্তুকি কমানো এবং জিনিসপত্রের দাম বাড়ানোর উদ্যোগে।"

তিনি আরও বলেন, আইএমএফের সুপারিশে ভর্তুকি কমানো ও মুদ্রাস্ফীতি বাড়ানোর নীতিমালা জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অথচ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না।

"আইএমএফ তিন বছরে যে পরিমাণ ঋণ দেবে, দুই মাসেই তার চেয়ে বেশি রেমিট্যান্স আসে। অথচ রেমিট্যান্স যারা পাঠায়, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং আইএমএফের পরামর্শে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে।"

তিনি আরও বলেন, "সাবেক সরকারের সময় অর্থ লুটপাটের চেয়েও বড় ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে। এখন প্রতিষ্ঠানগুলো এমন অবস্থায় পৌঁছেছে যে, এগুলো কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় কাজ করে না। সব কিছু ওপরের নির্দেশে চলে। এসব প্রতিষ্ঠান পুনরুদ্ধারে সরকার যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে না।"

অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী হওয়ায় তাদের কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয় বলে মনে করেন তিনি। "তবে কিছু পরিবর্তনের সূচনা আশা করা যেতে পারে," বলেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, "একজন ব্যক্তি বা একটি সরকার এতটা পরাক্রমশালী হতে পারে না যে, তারা যা খুশি তা-ই করতে পারে। তাদের সমর্থনের পেছনে একটি শক্তিশালী ভিত্তি থাকে। এ ভিত্তির মধ্যে রয়েছে আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণির একটি অংশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো।"

তিনি আরও বলেন, সাবেক সরকারকে সমর্থন দেওয়া আমলাতন্ত্রের গঠনমূলক পরিবর্তন ছাড়া ভবিষ্যতে কোনো উন্নয়ন সম্ভব নয়। "আমলাতন্ত্র এমন একটি জটিল কাঠামো, যা পরিবর্তন করা না গেলে উন্নয়নের পথে বড় বাধা হয়ে থাকবে।"

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও পরিবেশ ধ্বংসের প্রসঙ্গ টেনে আনু মুহাম্মদ বলেন, "রেলওয়ের উন্নয়নের বদলে সড়ক যোগাযোগে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা পরিবেশ দূষণ ও নদী ধ্বংসের কারণ হয়েছে। এ ধরনের প্রকল্পে অর্থায়নকারী সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি।"

তিনি বলেন, "এনার্জি ও পাওয়ার, মেগা প্রজেক্টসহ যত দুর্নীতি এবং লুণ্ঠন হয়েছে এবং তার পেছনে যাদের ভূমিকা রয়েছে, তাদের কারণেই পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার সিস্টেম এবং পাবলিক ট্রান্সপোর্ট বিপর্যস্ত হয়েছে।"

Related Topics

টপ নিউজ

আনু মুহাম্মদ / শেখ হাসিনা সরকার / দুর্নীতি / আওয়ামী লীগ সরকার / উন্নয়ন প্রকল্প / দাতা সংস্থা / বিশ্বব্যাংক / এডিবি / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net