Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
চাঁদা না পেয়ে রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2025, 09:20 pm
Last modified: 12 January, 2025, 04:34 pm

Related News

  • আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে হামলা ও গালিগালাজ করায় যাত্রীকে ডাক্ট-টেপ দিয়ে বেঁধে রাখল সহযাত্রীরা
  • মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ দীর্ঘায়িত করে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান: গোয়েন্দা প্রতিবেদন
  • খারগ দ্বীপের কাছে ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার

চাঁদা না পেয়ে রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ধারণ করা। আর ঘটনাটি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকের। 
টিবিএস রিপোর্ট
11 January, 2025, 09:20 pm
Last modified: 12 January, 2025, 04:34 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটিতে যার ওপর হামলা করা হয় সেই ব্যক্তি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুও আহত হয়েছেন। তবে তিনি গাড়িতে থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তার অভিযোগ- চাঁদা না দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ধারণ করা। আর ঘটনাটি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকের। 

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, মাস্ক পরা ১০-১২ জন যুবক রামদা ও চাপাতি দিয়ে এহতেশামকে রাস্তায় ফেলে প্রকাশ্যে উপর্যুপরি কোপাচ্ছে। সে সময় রাস্তাও ছিল বেশ ফাঁকা। দুয়েকটি গাড়ি চললেও কোপানোর দৃশ্য দেখে যানবাহনগুলো দ্রুত সেখান থেকে চলে যায়।

পুলিশ জানায়, ওইদিন রাতে মার্কেট থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা প্রথমে সভাপতি দিপুর গাড়িতে হামলা চালায়। গাড়ি ভাঙার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। তবে গাড়ির জানালার কাঁচ ভেঙে তিনি পায়ে আঘাত পান।  এর পরপরই দুর্বৃত্তরা এহতেশামকে পেয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে। 

হামলায় আহত সভাপতি ওয়াহিদুল হাসান দিপু বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করছিল। সেই বিরোধের জেরেই এ হামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারেক লতিফ বলেন, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়ী দ্বন্দ্ব এবং চাঁদাবাজি এই তিনটি বিষয়কে মাথা রেখে তদন্ত করছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
Related Topics

টপ নিউজ

ভিডিও / ভাইরাল / চাঁদা / দুর্বৃত্ত / হামলা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে হামলা ও গালিগালাজ করায় যাত্রীকে ডাক্ট-টেপ দিয়ে বেঁধে রাখল সহযাত্রীরা
  • মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ দীর্ঘায়িত করে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান: গোয়েন্দা প্রতিবেদন
  • খারগ দ্বীপের কাছে ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • যুক্তরাষ্ট্র-ইরানের নতুন সংঘাতের মধ্যেই হরমুজে আক্রান্ত তেলবাহী দুই ট্যাংকার

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net