Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ঢামেক মর্গে মিলেছে গণঅভ্যুত্থানে শহীদ ৬ জনের মরদেহ

বাংলাদেশ

ইউএনবি
10 January, 2025, 07:50 pm
Last modified: 10 January, 2025, 07:51 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

ঢামেক মর্গে মিলেছে গণঅভ্যুত্থানে শহীদ ৬ জনের মরদেহ

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।
ইউএনবি
10 January, 2025, 07:50 pm
Last modified: 10 January, 2025, 07:51 pm
সংবাদ সম্মেলনে কথা বলেন জুলাই অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের নেতারা। ছবি: ইউএনবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। হাসপাতালের জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল আজ শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

মর্গে থাকা লাশগুলোর মধ্যে পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সি চারজন পুরুষ ও ৩২ বছর বয়সি এক নারী রয়েছেন। বাকি একজনের নাম এনামুল (২৫)।

বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইনাম বলেন, ''রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ মরদেহ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।''

তিনি বলেন, "মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে 'আঘাতজনিত কারণে মৃত্যু'। একজনের মৃত্যুর কারণ হিসেবে 'ওপর থেকে নিচে পড়ে মৃত্যু' লেখা হয়েছে। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।''

তিনি আরও বলেন, ''শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ। তবে মরদেহগুলো কবে এখানে আনা হয়েছে, পুলিশ তা স্পষ্ট করেনি।''

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

Related Topics

টপ নিউজ

গণঅভ্যুত্থান / শহীদ / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / শাহবাগ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net