Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি, আশঙ্কা প্রকাশ এভিয়েশন বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2025, 07:25 pm
Last modified: 08 January, 2025, 07:41 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি, আশঙ্কা প্রকাশ এভিয়েশন বিশেষজ্ঞদের

এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, শীতকালে পাখির আঘাতের ঝুঁকি বাড়ে। যদিও ঢাকা বিমানবন্দরে পাখি তাড়ানোর জন্য বার্ড শ্যুটার ব্যবহার করা হচ্ছে, তাতে বিশেষ ফল পাওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
08 January, 2025, 07:25 pm
Last modified: 08 January, 2025, 07:41 pm
ছবি: টিবিএস

ঢাকা বিমানবন্দরে পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিমান চলাচল সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আয়োজিত 'রিসেন্ট এভিয়েশন ডিজাস্টারস অ্যান্ড দ্য কোয়েস্ট ফর আ সেফার স্কাই' শীর্ষক এক আলোচনা সভায় তারা এ বিষয়ক উদ্বেগ তুলে ধরেন।

সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার একটি বিমান ১৮১ জন যাত্রী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে পাখির আঘাত এবং খারাপ আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেফটি এ এ এম শামসুজ্জামান বলেন, 'ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বিশ্বব্যাপী গড়ের তুলনায় অনেক বেশি। যেখানে বিশ্বের গড়প্রতি এক হাজার ফ্লাইটে ঝুঁকি ০.৫, সেখানে ঢাকায় এ হার ১.৭৩।'

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ জানান, বিমানবন্দরের আশপাশের জলাশয়ে মাছ ও পোকামাকড়ের প্রাচুর্য পাখিদের আকর্ষণ করে। এছাড়া, রানওয়ের সবুজ ঘাস ও খাবারের বর্জ্যও পাখিদের উপস্থিতি বাড়িয়ে দেয়। 

তিনি আরও বলেন, 'জলাশয়ে মাছ না থাকার ব্যবস্থা করা গেলে পাখিদের আকর্ষণ কমানো সম্ভব। এছাড়া যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে।"

এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, শীতকালে পাখির আঘাতের ঝুঁকি বাড়ে। যদিও ঢাকা বিমানবন্দরে পাখি তাড়ানোর জন্য বার্ড শ্যুটার ব্যবহার করা হচ্ছে, তাতে বিশেষ ফল পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলেন, বিমান টেকঅফের সময় ইঞ্জিনে পাখি ঢুকে গেলে বিমানে বড় ক্ষতি হতে পারে। এতে ইঞ্জিন অচল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং বিমান নিয়ন্ত্রণ করতে পাইলটকে বেগ পেতে হয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ঢাকা বিমানবন্দরের আশপাশে ৮০-৮২ শতাংশ পাখি কালো-ডানা চিল। 'আমরা তাদের সংখ্যা কমানোর চেষ্টা করছি, তবে এটি বেশ চ্যালেঞ্জিং।'

তিনি জানান, পাখি নিয়ন্ত্রণের জন্য সক্রিয় ও পরোক্ষ উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে বার্ড শ্যুটার ব্যবহার। পরোক্ষ ব্যবস্থায় সনাক্তকরণ ব্যবস্থা, শব্দ নিরোধক, লেজার বন্দুক ও শব্দতরঙ্গের ব্যবহার অন্তর্ভুক্ত।

বিমানবন্দর কর্তৃপক্ষ গত চার বছরে পাখির আঘাতে অন্তত সাতটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ড্রিমলাইনারও। সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে একদিনে দুটি আলাদা পাখির আঘাতের ঘটনা ঘটে। এতে বিমান ও ফ্লাইদুবাই-এর দুটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া, সৈয়দপুর বিমানবন্দরে পাখির আঘাতে একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, 'আমরা জানি, এসব দুর্ঘটনা মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। তবে আমরা প্রতিটি পদক্ষেপ নিচ্ছি যাতে আকাশপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।'

তিনি আরও বলেন, 'এভিয়েশন নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত বর্ধনশীল এভিয়েশন শিল্পে নিরাপত্তা ঝুঁকি কমানো ক্রমশই কঠিন হয়ে উঠছে। তবে এ ঝুঁকিগুলো মোকাবিলা করতে হবে।'

এছাড়া, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য এয়ারলাইনগুলোকে 'ন্যায় সংস্কৃতি' গ্রহণ করারও আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বিমানবন্দর / ঢাকা বিমানবন্দর / বিমানে পাখির আঘাত / পাখির আঘাত / এভিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net