Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
রাজশাহী সিটি করপোরেশনে দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 January, 2025, 06:20 pm
Last modified: 02 January, 2025, 06:26 pm

Related News

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • মিউচুয়াল ফান্ডে ২২০ কোটি টাকার অনিয়ম: রেস অ্যাসেটকে আদালতে নিচ্ছে আইসিবি

রাজশাহী সিটি করপোরেশনে দুদকের অভিযান

চলমান সংস্কারকাজে অনিয়মের অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযান পরিচালনা করেছে।
টিবিএস রিপোর্ট 
02 January, 2025, 06:20 pm
Last modified: 02 January, 2025, 06:26 pm
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়। আজ ২ জানুয়ারি রাসিক ভবনে। ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবনের চলমান সংস্কারকাজে অনিয়মের অভিযোগের ওঠায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, গত ৫ আগস্ট রাসিক ভবনে লুটপাট ও অগ্নিসংযোগে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি এসবের সংস্কারকাজ শুরু হয়েছে। কিন্তু নিয়ম-নীতি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ ওঠায় তারা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ইতিমধ্যে বিল দেওয়া হয়েছে—এমন তিনটি কাজের কাগজপত্র দেখাতে পারলেও, চলমান সাতটি কাজের কোনো কাগজপত্রই সরবরাহ করতে পারেননি নগর ভবনের প্রকৌশলীরা। যেসব কাগজ দেখানো হয়েছে, সেগুলোর সঠিকতা নিয়েও সন্দেহ রয়েছে। কার্যাদেশ ছাড়াই ঠিকাদাররা কীভাবে কাজ করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে অনিয়মের ব্যাপারে প্রতিবেদন পাঠানো হবে। এরপর দুদকের কেন্দ্রীয় কার্যালয় অনুমতি দিলে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন দাবি করেন, তারা নিয়ম মেনেই কাজ করছেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী সিটি করপোরেশন / দুদকের অভিযান / অনিয়মের অভিযোগ / সংস্কার কাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • মিউচুয়াল ফান্ডে ২২০ কোটি টাকার অনিয়ম: রেস অ্যাসেটকে আদালতে নিচ্ছে আইসিবি

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net