Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দূতাবাসগুলোতে কর্মকর্তারা খারাপ আচরণ করলে অভিযোগ দিন: প্রবাসীদের আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2024, 06:40 pm
Last modified: 28 December, 2024, 06:42 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

দূতাবাসগুলোতে কর্মকর্তারা খারাপ আচরণ করলে অভিযোগ দিন: প্রবাসীদের আসিফ নজরুল

প্রবাসীদের ‘ভিআইপি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আপনাদের দুর্ভোগ অনেকাংশে কমানোর চেষ্টা করছি।’
টিবিএস রিপোর্ট
28 December, 2024, 06:40 pm
Last modified: 28 December, 2024, 06:42 pm
আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে কোনো কর্মকর্তা খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে জুলাই-আগস্ট আন্দোলনের জেরে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি হওয়ার পর মুক্ত হয়ে দেশে ফেরা কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গত জুলাই মাসে ৫৭ জন বাংলাদেশি গ্রেপ্তার হন ও শাস্তি পান।

পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ওই ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করার আদেশ দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আমি দুবাইতে গিয়েছিলাম এবং প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, কিছু দূতাবাস কর্মকর্তার আচরণ শত্রুভাবাপন্ন।'

'আপনারা যদি [লিখিতভাবে] নির্দিষ্ট অভিযোগ করেন, তাহলে আমরা তা তদন্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। অভিযোগ না দিলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমি মনে করি, আপনাদের এ বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবা দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে, তাহলে তার শুধু চাকরিচ্যুত নয়, বিচারের ব্যবস্থাও করা উচিত।'

প্রবাসীদের 'ভিআইপি' হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, 'আপনাদের দুর্ভোগ অনেকাংশে কমানোর চেষ্টা করছি। এ সরকার সব সময় মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা এ বাস্তবতা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছি।'

তিনি জানান, 'আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যা আপনাদের জানানো হচ্ছে। আরও কিছু কাজ রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে।'

সহজ শর্তে ঋণের প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চান, আমরা বিষয়টি দেখব যাতে সহজ শর্তে ঋণ পাওয়া যায়।'

অনুষ্ঠানে ১৮৮ জনকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এ তালিকার বাইরে যারা রয়েছেন, তাদেরকে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

প্রবাসী / প্রবাসী কল্যাণ উপদেষ্টা / অভিযোগ / প্রবাসীদের ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net