Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
সচিবালয়ে অগ্নিকাণ্ড আসলে কি নাশকতা? 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2024, 05:35 pm
Last modified: 28 December, 2024, 04:16 pm

Related News

  • মেট্রোরেলের খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল, নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • 'নাশকতা নয়', শর্ট সার্কিট থেকেই শাহজালাল বিমানবন্দরের আগুন: তদন্ত প্রতিবেদন
  • রেললাইন নাশকতার অভিযোগে সর্বশেষ রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

সচিবালয়ে অগ্নিকাণ্ড আসলে কি নাশকতা? 

ঘটনাস্থল থেকে নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। শর্টসার্কিটে হয়নি পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে।’
টিবিএস রিপোর্ট
26 December, 2024, 05:35 pm
Last modified: 28 December, 2024, 04:16 pm
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: ফোকাস বাংলা

বুধবার দিবাগত রাতে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ নম্বর ভবনের কয়েকটি তলা।

রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেখানকার আগুন।

সচিবালয়ে এই আগুনের ঘটনা ধ্বংসের চিহ্ন যেমন রেখে গেছে, একইসাথে জন্ম দিয়েছে বেশকিছু প্রশ্নেরও।

কীভাবে এই আগুন লাগলো এখনো তা জানা যায়নি, তবে সামাজিক মাধ্যমে এনিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। অনেকে এটিকে পরিকল্পিত নাশকতা বলেই মন্তব্য করেছেন।

আজ সকালে ঘটনাস্থল থেকে নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 'কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। শর্টসার্কিটে হয়নি পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদ কামালও আগুনের ঘটনা সম্পর্কে সচিবালয়ের সামনে সাংবাদিকদের বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে। যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখনও নিশ্চিত বলবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত শেষ করছি। কিন্তু এটা হতে পারে। এটাই হয়েছে – আমরা তা বলবো না। 

তিনি বলেন, 'সচিবালয়ের আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল। এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা হতে পারে। কিন্তু প্রাথমিক কারণ এখনও আমরা বের করতে পারিনি।'

সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় নাশকতার সুযোগ আছে কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'অ্যক্সিডেন্ট তো যেকোনো জায়গায় হতে পারে। তদন্ত না করে কিছু বলতে পারছি না।'

উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,  'ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের (অন্তর্বর্তী সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।'

সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দালালরাই তাদের অপকর্ম ঢাকতে ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে  তিনি বলেন, "বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো।" 

এদিকে আগুন নেভানোর সময় পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদ্ঘাটন করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ করবে।

 

Related Topics

টপ নিউজ

সচিবালয়ে আগুন / নাশকতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • মেট্রোরেলের খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল, নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • 'নাশকতা নয়', শর্ট সার্কিট থেকেই শাহজালাল বিমানবন্দরের আগুন: তদন্ত প্রতিবেদন
  • রেললাইন নাশকতার অভিযোগে সর্বশেষ রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • অগ্নিকাণ্ডের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net