Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 08:45 pm
Last modified: 11 November, 2025, 08:47 pm

Related News

  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতা-কর্মী গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আগামী ১৩ নভেম্বর কথিত লকডাউন কর্মসূচি সফল করার জন্য রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। 
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 08:45 pm
Last modified: 11 November, 2025, 08:47 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। 

গোয়েন্দা পুলিশের মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিম এসব অভিযান পরিচালনা করে। 

আজ মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, গ্রেপ্তার নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আগামী ১৩ নভেম্বরের কথিত লকডাউন কর্মসূচি সফল করার জন্য রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। 

তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের চ্যাট, ভয়েস রেকর্ডসহ প্রমাণাদি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি। 

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান মিশাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোবহান মিয়া, লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন, বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান খান, কাফরুল থানাধীন ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তালুকদার, ৫৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী বিলকিস আক্তার কলি, ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ, মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মিজান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জুয়েল, মধুপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিটন, সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিফাত, রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহচর আবু সাঈদ মো. শায়খুল ইসলাম, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, আবির হাসান রাব্বি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক কাজী আনিছুর রহমান।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / নাশকতা / আওয়ামী লীগ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net