Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে টাকা, ফোন, স্বর্ণালংকার ছিনতাই, ছুরিকাহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2024, 01:10 am
Last modified: 21 December, 2024, 01:12 am

Related News

  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে টাকা, ফোন, স্বর্ণালংকার ছিনতাই, ছুরিকাহত ১

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অলোক কুমার দে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ডাকাতি না, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। মূলত সাভারের গেন্ডা এলাকা থেকে বাসে ছিনতাইকারীরা উঠেছিল এবং ছিনতাই শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ হল সংলগ্ন গেটের আগেই নেমে যায়।’
টিবিএস রিপোর্ট
21 December, 2024, 01:10 am
Last modified: 21 December, 2024, 01:12 am

ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কের আরিচামুখী লেনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. শামীম হোসাইন। তিনি রাজধানীতে একটি বায়িং হাউজে কর্মরত বলে জানিয়েছে তার পরিবার। 

জানা যায়, আহত শামীম হোসাইনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান মাহবুব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে আনা হয়েছে, তার শরীরের বুকসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'

শামীম হোসাইন ছাড়াও বাসটিতে থাকা আরও কয়েকজন যাত্রী ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা বাসে থাকা সকল যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

হারুন অর রশিদ নামে বাসের এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাসটি ঢাকার দিক থেকে সাভারের নবীনগরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর বাসটিতে থাকা তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। প্রথমেই তারা বাসের সামনের দিকের একটি সিটে বসে থাকা একজন যাত্রীকে ছুরিকাঘাত করে। পরে বাসে থাকা সব যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল লুট করে বাস থেকে নেমে যায়।'

ওয়েলকাম পরিবহনের একজন প্রতিনিধি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মূলত মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। বাসের চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।' 

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অলোক কুমার দে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ডাকাতি না, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। মূলত সাভারের গেন্ডা এলাকা থেকে বাসে ছিনতাইকারীরা উঠেছিল এবং ছিনতাই শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ হল সংলগ্ন গেটের আগেই নেমে যায়।'

তিনি আরও বলেন, 'ঘটনাটি সাভার থানা এলাকার হওয়ায় ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

সাভার / চলন্ত বাস / ছিনতাই / ছুরিকাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
  • সাভারে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net