Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
এনআইডি সংশোধন: ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক, আটক ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2024, 06:55 pm
Last modified: 22 December, 2024, 03:25 pm

Related News

  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?

এনআইডি সংশোধন: ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক, আটক ২

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অভিযান পরিচালনার পর সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
টিবিএস রিপোর্ট
19 December, 2024, 06:55 pm
Last modified: 22 December, 2024, 03:25 pm
আগারগাঁওয়ে নির্বাচন ভবন। ছবি: রাজীব ধর/টিবিএস

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই চক্রে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চক্রের বাকিদের ধরতে আরও  তদন্ত চালাবে দুদক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অভিযান পরিচালনার পর সাংবাদিকদের এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, 'ইসিতে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক- এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের একটি টিম নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান করেছি৷ আমরা বেলা ১১টা থেকে নির্বাচন ভবনের চারপাশে গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম সেবাগ্রহীতা সেজে। আমাদের দুইজন সেবা প্রার্থী হিসেবে পাশের কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে সমস্যার কথা বলি যে এনআইডি সংশোধন করতে হবে। তারা একটা অ্যামাউন্ট দাবি করেন। এতে করে আমাদের অভিযানে দুর্নীতির সত্যতা পাওয়া যায়।'

লেনদেনের কিছু অভিযোগ আছে সেগুলো যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

আসিফ আল মাহমুদ বলেন, 'ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও জড়িত রয়েছেন৷ প্রাথমিকভাবে যারা কাজ করেন তাদের চিহ্নিত করেছি। কারা তাদের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল ওয়াইজ যাওয়া হচ্ছে৷'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'কিছু এমপ্লয়ির নাম আছে সেগুলো যাচাই-বাছাই করব। প্রাথমিকভাবে আমরা দুজনকে ধরেছি, মোবাইলে চেক করেছি৷ ওখান থেকে দেখা যায় যে বিভিন্নজনের নাম এনআইডি নাম দিয়ে সেভ করা আছে৷ সেসব নম্বরে কল দেওয়া হয়েছে। একজন ফোন রেখেই পালিয়ে গেছেন। সেগুলো এখন পেছন থেকে কারা কাজ করছে, সেটা দেখা হচ্ছে।'

এনআইডি মহাপরিচালক একটি ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করতে যাচ্ছেন বলেও জানান আসিফ আল মাহমুদ।

Related Topics

টপ নিউজ

এনআইডি সংশোধন / দুদক / ঘুষ লেনদেন / আটক / জাতীয় পরিচয়পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net