Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কেজি সাড়ে ২৮ টাকা: বেনাপোল দিয়ে এল ১ হাজার ৯০০ মেট্রিক টন আলু

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
18 December, 2024, 06:05 pm
Last modified: 18 December, 2024, 06:08 pm

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে

কেজি সাড়ে ২৮ টাকা: বেনাপোল দিয়ে এল ১ হাজার ৯০০ মেট্রিক টন আলু

আজ বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো টেনে করে বেনাপোল বন্দর রেলস্টেশনে আলুর চালানটি প্রবেশ করে।
যশোর প্রতিনিধি
18 December, 2024, 06:05 pm
Last modified: 18 December, 2024, 06:08 pm
ছবি: সংগৃহীত।

দেশের বাজারদর নিয়ন্ত্রণে আনতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৭ ডিসেম্বর একটি কার্গো ট্রেনের ৪২টি ওয়াগনে আমদানি করা হয়েছে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু। 

আজ বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনে করে বেনাপোল বন্দর রেলস্টেশনে আলুর চালানটি প্রবেশ করে। পণ্য চালানটি খালাস করার জন্য রাত ৯টার দিকে নওয়াপাড়া উদ্দেশ্যে রওনা দিয়েছে কার্গো ট্রেনটি।

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেয়।

কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বুধবার বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রফতানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

আলু / ভারত / আমদানি / মেট্রিক টন / বেনাপোল / ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net