Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
নারায়ণগঞ্জে তর্ক করায় বিএনপি নেতার বিরুদ্ধে চালককে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
13 December, 2024, 06:45 pm
Last modified: 14 December, 2024, 04:57 pm

Related News

  • ‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

নারায়ণগঞ্জে তর্ক করায় বিএনপি নেতার বিরুদ্ধে চালককে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ

মিনহাজ আমান নামে এক যাত্রী অভিযোগ করেন, বাস ভাঙচুর করতে বাধা দেওয়ায় তাকেও লাঞ্চিত করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
13 December, 2024, 06:45 pm
Last modified: 14 December, 2024, 04:57 pm
ভুক্তভোগী বাসচালক নয়ন। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তর্ক করায় বাসচালককে পিটিয়ে ভিজিটিং কার্ড ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির বিরুদ্ধে। সেইসঙ্গে বাসটিও ভাঙচুর করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নয়ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আসিয়ান এসি বাসের চালক। মারধরে আহত হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাসচালক নয়ন অভিযোগ করে বলেন, 'আমি গুলিস্থান থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। সায়েদাবাদে যানজটে থাকা অবস্থায় হঠাৎই গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ব্রেক করি। এতে যাত্রীদের ঝাঁকি লাগে। তখন ওই নেতা বলেন, কেমনে গাড়ি চালাস? এ নিয়ে তর্ক হলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।'

মোহাম্মদ ইকবাল হোসেন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'বাস সাইনবোর্ড এলাকা অতিক্রম করে সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে বিএনপি নেতার ২৫-৩০ জন কর্মী এসে গাড়ির গতিরোধ করে। তারা আমাকে লাঠি দিয়ে পেটায় ও ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে  দেয়। এতে কাঁচের আঘাতে আমার মাথা কেটে যায়। পরে বিএনপি নেতার কাছে মাফ চাওয়ায় তারা আমাকে ছেড়ে দেয়। আমাকে মারার প্রতিবাদ করলে এক যাত্রীকেও মারধর করে তারা। পরে আমার হাতে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে পারলে কিছু করিস।'

মিনহাজ আমান নামে এক যাত্রী অভিযোগ করেন, বাস ভাঙচুর করতে বাধা দেওয়ায় তাকেও লাঞ্চিত করা হয়। তিনি বলেন, 'বাসচালকের আচরণে ক্ষুব্ধ ছিলেন বিএনপি নেতা। সানারপাড়ে বাস ভাঙচুরের সময় আমি তাকে বলি এটা ঠিক হচ্ছে না। এ কথা শুনে তার লোকজন আমার গলা চেপে ধরে। এ নিয়ে কথা বলতে গেলে ইকবাল বলেন, আপনি কি করবেন কইরেন।' 

এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, ''গাড়ির ড্রাইভার বাজে আচরণ করেছে। ওকে ভালোভাবে গাড়ি চালাতে বলায় আমাকে বলে 'আপনি গাড়ি চালান'। আমি বলেছিলাম সাইনবোর্ড রাখ, তোর ব্যবস্থা নিচ্ছি। আমার চিন্তা ছিল কানে ধরিয়ে ছেড়ে দেব। কিন্তু উপস্থিত জনতা তো আর এটা বোঝে না।''

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম বলেন, 'আমরা সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বাসচালক / মারধর / বিএনপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • ‘বেশি উইড়েন না’: সাভারে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতাকে চিঠি, সঙ্গে গুলি-কাফনের কাপড়
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
  • নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮
  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net