Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের বহিষ্কার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 03:00 pm
Last modified: 12 December, 2024, 03:04 pm

Related News

  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের বহিষ্কার

গত ৫ নভেম্বর ২৩ ব্যাচের (১ম বর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 03:00 pm
Last modified: 12 December, 2024, 03:04 pm
ফাইল ছবি: ইউএনবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত মোট ১১টি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় চুয়েটের ২৩ ব্যাচের (১ম বর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরি পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে উক্ত ঘটনায় অভিযুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিগুলোতে আরও বলা হয়, ছাত্র শৃঙ্খলা কমিটির ২৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থি। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে ওই ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই তাদের সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ২২নং ধারা অনুযায়ী উক্ত শিক্ষার্থীরা চাইলে অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর ১৫ দিনের মধ্যে উক্ত শাস্তির বিষয়ে আপিল করতে পারবেন।

এ বিষয়ে চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, "নিজের বাসা ছেড়ে নতুন ক্যাম্পাসে আসা ছাত্রদের এমনিতেই বেশ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে র‍্যাগিং এর মতো অমানবিক কার্যক্রম নবীন শিক্ষার্থীদের জন্য আতঙ্ক আরো বাড়িয়ে তুলে।"

তিনি বলেন, "চুয়েট প্রশাসনের র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে প্রশাসনের পাশাপাশি আমাদের সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, "র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে তাদেরকে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। মাদক ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসন শূন্য নীতিতে আছে। কাউকে এর সাথে জড়িত পাওয়া গেলে আমরা তার কঠোর শাস্তির ব্যবস্থা করবো।"

Related Topics

টপ নিউজ

চুয়েট / র‍্যাগিং / বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
    ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
    বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
    এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
    ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 
  • ছবি: সংগৃহীত
    ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

Related News

  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা

Most Read

1
ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
বাংলাদেশ

ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার

2
দক্ষিণ ইয়েমেনের উপকূলের বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলরত নৌযান। ছবি: খালেদ জিয়াদ/এএফপি
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  

3
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

4
এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
আন্তর্জাতিক

এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত

5
মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোর আদলে সামরিক জোট: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net